লোক ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাল বিজেপি

Must Read

কলকাতা: রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। নাম ঘোষণা হতেই, বিজেপির নব নির্বাচিত বিধায়কদের বৈঠকে নিজের বক্তব্য রাখলেন। বিজেপি সরকারে আমিত্ব থাকবে না বলে স্পষ্ট বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘আমি নয়, আমরা…নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করবে।’ তারপর সরকার গঠনের আবেদন নিয়ে লোকভবনে গেলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্য়ায়, শান্তনু ঠাকুর, তাপস রায় এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। প্রস্তাবপত্র তুলে দিলেন রাজ্যপাল আরএন রবির হাতে।

শুক্রবার সন্ধ্যায় লোক ভবনে গিয়ে রাজ্যপালের হাতে বিধায়কদের স্বাক্ষরপত্র তুলে দেন বিজেপির সদ্য নির্বাচিত বিধায়কেরা। তালিকায় শুভেন্দু, শমীক ছাড়াও ছিলেন দিলীপ ঘোষ, তাপস রায়, লকেট চট্টোপাধ্যায়, বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। পরিষদীয় দলনেতা বাছাইয়ের ক্ষেত্রে শাহের সঙ্গে দায়িত্ব পেয়েছিলেন মাঝিও। তার ভিত্তিতেই রাজ্যপাল শনিবার বিজেপি-র নতুন সরকারকে শপথগ্রহণ করাবেন।

আরও পড়ুন: ‘আমি নয়, আমরা – এই নীতিতে কাজ করব’, বার্তা শুভেন্দুর

Latest News

পুজোর আগে শহরের ভাঙাচোরা রাস্তা সারবে! বিশ্বকর্মা পুজোর পরেই জোরকদমে মেরামত

কলকাতা: পুজোর (Durga Puja 2026) আগে কলকাতার (Kolkata) ভাঙাচোরা রাস্তা নিয়ে স্বস্তির খবর। বিশ্বকর্মা পুজো মিটলেই শহরজুড়ে পিচ রাস্তা...

More Articles Like This