27.5 C
Kolkata

নবান্ন নয়, রাইটার্স থেকেই কি চলবে সরকার?

Must Read

কলকাতা: দীর্ঘ দেড় দশকের শাসনকাল শেষে ঘাসফুল শিবিরকে সরিয়ে বাংলায় ফুটেছে পদ্ম ফুল। রাজ্যের ক্ষমতায় এসে বড়সড় ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তাঁর স্পষ্ট কথা, নবান্ন নয়, বরং ঐতিহ্যের মহাকরণ বা রাইটার্স বিল্ডিং (Writers’ Building) থেকেই নতুন সরকারের কাজকর্ম পরিচালনার সম্ভাবনা প্রবল।

রাজ্যে এক অভাবনীয় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভোটগণনার ধারা অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ছাড়িয়ে ২০৫টি আসনে রাজ্যে প্রথমবার বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে। এই জয় উদযাপনের মাঝেই প্রশাসনিক মহলে একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—রাজ্য প্রশাসনের কেন্দ্রবিন্দু কি ফের গঙ্গার ওপার থেকে এপারে, রাইটার্স বিল্ডিংয়ে ফিরে আসছে? এবার কি তালা পড়তে চলেছে নীল সাদা বাড়িতে।

আরও পড়ুন: বিজেপিতে আপাতত সব ধরনের যোগদান স্থগিত! স্পষ্ট বার্তা শমীকের, আর কী কী বললেন? দেখুন

গত বছর বিজেপির রাজ্য সভাপতি আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছিলেন যে, ২০২৬ সালে রাজ্যে পরিবর্তন আসবেই এবং তাঁদের মুখ্যমন্ত্রী মহাকরণ থেকেই প্রশাসনিক কাজ সামলাবেন। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর সেই একই সুর শোনা গেল তাঁর গলায়। শমীকের কথায়, তাঁদের পরিকল্পনা অনুযায়ী, আগামী দিনে প্রশাসনকে আবার রাইটার্স বিল্ডিংয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এগোচ্ছে দল।

Latest News

১০০ কোটির বেশি লগ্নিতে সিঙ্গল উইন্ডো ছাড়পত্র, জমি নীতিতে বড় বদলের ঘোষণা শুভেন্দুর

কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্পে নতুন গতি আনতে জমি নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। ডানকুনিতে (Dankuni) লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের...

More Articles Like This