আবাস যোজনার সার্ভে ঘিরে ভাঙড়ে বাম-আইএসএফ সংঘর্ষ, আহত একাধিক

Must Read

ওয়েব ডেস্ক : ভোটের ময়দানে জোট বেঁধেছিল সিপিআইএম (CPI(M)) ও আইএসএফ (ISF)। কিন্তু ভোট মিটতেই সেই দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত ভাঙড়। আবাস যোজনার ঘরের সার্ভেকে কেন্দ্র করে শুক্রবার পোলেরহাট থানার ওয়ারি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় আবাস যোজনার ঘরের সার্ভের কাজ করছিলেন আইএসএফ কর্মী-সমর্থকরা। অভিযোগ, সেই সময় সেখানে গিয়ে কাজে আপত্তি জানান সিপিআইএম কর্মীরা। তাঁদের দাবি, স্থানীয়দের না জানিয়েই এলাকায় সার্ভের কাজ করা হচ্ছিল। সার্ভেকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে সংঘর্ষের চেহারা নেয় বলে অভিযোগ। ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য জিরেনগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও খবর : চার বছর ধরে ভাঙা সেতু, জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত! আটিয়াবাড়ি চা বাগানে দুর্ভোগ, দ্রুত নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর

সংঘর্ষের পর আইএসএফের (ISF) তরফে অভিযোগ করা হয়েছে, তাদের একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগও তুলেছে তারা। যদিও আইএসএফের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে সিপিআইএম (CPI(M))।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ (Police)। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে। ভোটে জোটসঙ্গী দুই দলের কর্মীদের এই সংঘর্ষ নতুন করে রাজনৈতিক মহলে চর্চা তৈরি করেছে।

Latest News

EDআর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূল সাংসদ নাদিমুল হকের একাধিক ঠিকানায় ইডির তল্লাশি

ওয়েব ডেস্ক : আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের (Nadimul Haque) একাধিক ঠিকানায় সোমবার হানা দিল...

More Articles Like This