EDআর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূল সাংসদ নাদিমুল হকের একাধিক ঠিকানায় ইডির তল্লাশি

Must Read

ওয়েব ডেস্ক : আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের (Nadimul Haque) একাধিক ঠিকানায় সোমবার হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এদিন সকাল থেকেই সাংসদের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতার তিনটি, দিল্লির চারটি এবং রাঁচির একটি ঠিকানায় তদন্তকারীরা অভিযান চালাচ্ছেন বলে জানা গিয়েছে। তল্লাশিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন।

কলকাতার পার্ক সার্কাসের ১২, দরগা রোডে নাদিমুল হকের মালিকানাধীন উর্দু সংবাদপত্রের দফতরেও হানা দেন ইডি (ED) আধিকারিকরা। অফিসটি তালাবন্ধ থাকলেও পরে ভিতরে ঢুকে বিভিন্ন নথি ও আর্থিক সংক্রান্ত কাগজপত্র পরীক্ষা করা হয় বলে খবর।

আরও খবর :    গোলপার্ক থেকে যাদবপুর, ‘গৈরিক’ সম্মানে পথে নামছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ইডির অভিযোগ, ওই সংবাদপত্রের দফতরকে কেন্দ্র করে বেআইনি আর্থিক লেনদেন হয়েছে। সেই লেনদেনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের অর্থের কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। গত মাসে এ বিষয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের হয়েছিল বলেও জানা গিয়েছে।

দিল্লিতেও নাদিমুল হকের বাড়ি ও অফিসে তল্লাশি চলছে। ৬১, সাউথ অ্যাভিনিউয়ের দপ্তরটি তৃণমূল কংগ্রেসের কাজকর্মের জন্য ব্যবহৃত হয় বলে জানা গিয়েছে। সাংসদের বাংলোতেও তদন্তকারীরা পৌঁছেছেন। অভিযোগ করা হয়েছে, ওই দফতর থেকে বেনামে একাধিক আর্থিক লেনদেন হয়েছে। সেই অর্থের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য খুঁজছে ইডি।

অর্থের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য খুঁজছে ইডি

Latest News

লন্ডন ডার্বিতে চেলসিকে হারাল আর্সেনাল, ড্র ম্যান ইউয়ের

ওয়েব ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) নতুন মরসুম (২২০২৬-২৭) সবে শুরু হয়েছে। মাত্র তৃতীয় সপ্তাহেই ছিল লন্ডন ডার্বি (London...

More Articles Like This