সংগঠনের নেতা ও বিধায়কদের উদ্দেশে কড়া বার্তা দিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

Must Read

ওয়েব ডেস্ক : দলের রাজ্য প্রশিক্ষণ শিবির থেকেই সংগঠনের নেতা ও বিধায়কদের উদ্দেশে কড়া বার্তা দিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। নিউটাউন কনভেনশন সেন্টারে আয়োজিত বৈঠকে দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে এমন কোনও কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তোলাবাজি, কাটমানি এবং দলের মধ্যে ‘তৃণমূলীকরণ’ ঠেকাতে একাধিক নির্দেশিকাও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

দলীয় নেতাদের কাজকর্মের উপর নজর রয়েছে বলেও বৈঠকে সতর্ক করেন শমীক (Samik Bhattacharya)। তাঁর বক্তব্য, সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের বিষয়ে গোপন রিপোর্ট রয়েছে। তাই অভিযোগ উঠলে তা হালকাভাবে নেওয়া হবে না। এমনকি কয়েকজন বিধায়ক দল ছেড়ে চলে গেলেও সরকার বা সংগঠনের কোনও ক্ষতি হবে না, এই বার্তাও দিয়েছেন তিনি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে মন্ত্রী কিংবা বিধায়ক কাউকেই রেয়াত করা হবে না বলে স্পষ্ট করে দেন রাজ্য সভাপতি।

আরও খবর : অন্নপূর্ণার টাকা এল না অ্যাকাউন্টে? নাম বাদ পড়ার কারণ জানার সুযোগ, ১৯ আগস্ট থেকে খুলছে পোর্টাল

রাজারহাট এবং দমদম এলাকার কিছু অভিযোগের কথাও বৈঠকে উঠে আসে। সূত্রে খবর, স্থানীয় স্তরে অনিয়মের অভিযোগ নিয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন শমীক। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় দলবিরোধী মন্তব্য বা পোস্ট করার অভিযোগে দমদমের এক নেত্রীকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ দলীয় শৃঙ্খলার ক্ষেত্রে কোনওরকম আপস করা হবে না, সেই বার্তাই দেওয়া হয়েছে প্রশিক্ষণ শিবির থেকে।

বিজেপির বিধায়ক ও নেতাদের উদ্দেশে শমীকের আরও বার্তা, তাঁদের ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে নয়, তৃণমূলের বিকল্প হিসেবে বিজেপিকে বেছে নেওয়ার কারণেই মানুষ তাঁদের ভোট দিয়েছেন। তাই ক্ষমতা পাওয়ার পর সেই আস্থার অপব্যবহার করা যাবে না।

Latest News

সাগরে ভারতের রণতরীতে ধাক্কা পাক যুদ্ধজাহাজের! ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব ‘ক্ষুব্ধ’ দিল্লির

ওয়েব ডেস্ক : আরব সাগরে ভারতীয় রণতরীতে (Indian warship) ধাক্কা পাকিস্তানি নৌযানের। ঘটনার জেরে রাষ্ট্রদূতকে তলব করল নয়াদিল্লি। ভারতের...

More Articles Like This