বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃষ্টিতে ভিজবে বাংলা! উত্তর-দক্ষিণে সতর্কতা

Must Read

ওয়েব ডেস্ক : ফের সক্রিয় হচ্ছে বৃষ্টির পরিস্থিতি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির (Rain) পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। মৌসুমী অক্ষরেখার অবস্থানও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। এর জেরে মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও খবর : দুই তৃণমূলকে একসঙ্গে মেলানোর উদ্যোগ হাইকোর্টের, প্রস্তাবে রাজি নয় কোনও পক্ষই

দক্ষিণবঙ্গেও মঙ্গলবার বৃষ্টির দাপট বাড়তে পারে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ বাড়তে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain) হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতার (Kolkata) আবহাওয়াতেও বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। সঙ্গে হচ্ছে বৃষ্টিপাত। তবে বৃষ্টি নামলেও স্বস্তি পুরোপুরি ফিরছে না। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি আগামী কয়েকদিনও বজায় থাকতে পারে বলে আবহাওয়াবিদদের পূর্বাভাস।

Latest News

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আমিরশাহীর, দুর্বলতম আফগানিস্তান! ভারতের স্থান কোথায়?

ওয়েব ডেস্ক : বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কোন দেশের নাগরিক কত সহজে বিভিন্ন দেশে প্রবেশ করতে পারেন, তার অন্যতম মাপকাঠি...

More Articles Like This