ওয়েব ডেস্ক : বাংলাদেশের (Bangladesh) নতুন রাষ্ট্রপতি (New President) নির্বাচিত হচ্ছেন বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামী-নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দেন এবং সবকটি ভোটই বৈধ ছিল। ভোটের ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ফুল দিয়ে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান।
আরও খবর : প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হচ্ছে ‘এল নিনো’, বদলাতে পারে আবহাওয়ার ছন্দ! ভারতে কতটা প্রভাব?
দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে একাধিক প্রার্থীকে নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হল। এর আগে দীর্ঘ সময় ধরে বিরোধীরা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী না দেওয়ায় কার্যত প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। এবার বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতার মধ্যেও অলি আহমদ প্রার্থী হওয়ায় ভোটের লড়াই হয়। মির্জা ফখরুলের জয়ের ফলে বাংলাদেশের রাজনীতিতে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হল।
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচনের পথ তৈরি হয় প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের ইস্তফার পর। গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। এরপর সাংবিধানিক নিয়ম মেনে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। নির্বাচিত মির্জা ফখরুল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
