16.5 C
New York

কলকাতা মেট্রোয় ফের ভয়াবহ ঘটনা! বন্ধ পরিষেবা

Must Read

ওয়েব ডেস্ক : ফের কলকাতা মেট্রোয় (Kolkata Metro) আত্মহত্যার ঘটনা। ফলে ছুটির বিকেলে ব্লু লাইনে মেট্রো (Metro) চলাচল ব্যহত হয়েছে বলেই খবর। মেট্রোরেল সূত্রের খবর, এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টালিগঞ্জে (Tollygunge)। বিকেল ৪টে নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে খবর। এর পরেই বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রো। এছাড়া যাত্রীদের নেমে যেতে বলা হয় মেট্রো থেকে।

মেট্রো সূত্রে খবর, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী মেট্রোয় (Metro) ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি। বিকেল ৪টে নাগাদ এই ঘটনা ঘটে। এর পরেই মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয় যে দুর্ঘটনা ঘটেছে। তার জেরে ডাউন লাইনে পরিষেবা বন্ধ বলেই জানা যাচ্ছে।

আরও খবর : প্রতীকের দলবদল নিয়ে কী বললেন বিকাশরঞ্জন ভট্টাচার্য?

মূলত, এই ধরণের দুর্ঘটনা ঘটে গেলে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয় থার্ড লাইনে। রবিবারও আত্মহত্যার কারণে থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে পাতাল পথে আটকে পড়ায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। তবে এদিন ছুটির দিন হওয়ায় যাত্রীচাপ তেমন ছিল না।

কলকাতা মেট্রোতে (Kolkata Metro) এমন ঘটনা একেবারে নতুন নয়। কখনও আত্মহত্যার চেষ্টা অথবা কখনও পাওয়ার ব্লকের কথা বলা হয়। আর সিগন্যালের সমস্যা তো লেগেই রয়েছে। এর ফলে মাঝপথেই মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে বার বার। এসবের ফলে দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের। এসবের জেরে গন্তব্যে পৌঁছতেও দেরি হয় যাত্রীদের। এ নিয়ে মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে যাত্রীদের। কিন্তু তা সত্বেও এখনও কোনও ধরণের সুরাহা পাওয়া যায়নি।

দেখুন অন্য খবর :

Latest News

ছবিগুলো কে তুলে দেয়’? মিমিকে প্রশ্ন অঙ্কুশের

কলকাতা: সুযোগ পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন টলিপাড়ার ব্যস্ততম নায়িকা মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। আর সেখান থেকে নিজের সুন্দর সুন্দর...

More Articles Like This