৩৫-এ প্রয়াত অভিনেত্রী অনন্যা রাজ, এক মাস পর মৃত্যুর খবর জানাল পরিবার

Must Read

ওয়েব ডেস্ক : মাত্র ৩৫ বছর বয়সেই প্রয়াত বলিউড অভিনেত্রী অনন্যা রাজ (Ananya Raj)। ‘৭ আওয়ার্স টু গো’, ‘দ্য ফাইনাল এক্সিট’ এবং ‘ঘোস্ট’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। রবিবার অনন্যার পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আনা হয়েছে।

পরিবার জানিয়েছে, গত ১৫ জুলাই ভোরে ঘুমের মধ্যেই শান্তিতে মৃত্যু হয় অভিনেত্রীর। তবে তাঁর মৃত্যুর খবর প্রায় এক মাস পর প্রকাশ্যে আনা হল। পরিবারের তরফে জানানো হয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন অনন্যা।

আরও খবর : ভিমল এলাচির বিজ্ঞাপন ঘিরে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার, তিন তারকাকে নোটিস মহারাষ্ট্র এফডিএর

এক বিবৃতিতে পরিবারের সদস্যরা জানান, অনন্যা অত্যন্ত শক্ত মনের মানুষ ছিলেন। অসুস্থতার মধ্যেও সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমেছে পরিবার ও অনুরাগীদের মধ্যে। অভিনেত্রীর আত্মার শান্তি কামনা করার পাশাপাশি এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ জানানো হয়েছে।

২০১৬ সালে ‘৭ আওয়ার্স টু গো’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন অনন্যা। এরপর ‘দ্য ফাইনাল এক্সিট’ এবং ‘ঘোস্ট’-এ অভিনয় করেন। হিন্দি ছবির পাশাপাশি তেলুগু ছবি ‘থাগ্গেদে লে’ এবং ত্রিভাষিক ছবি ‘মাদ্রাসি গ্যাং’-এও দেখা গিয়েছে তাঁকে। তাঁর আকস্মিক প্রয়াণে অনুরাগীদের মধ্যে নেমে এসেছে শোক।

Latest News

দায়িত্ব পালন না করলে থানার সব পুলিশকে পশ্চিমবঙ্গর শেষপ্রান্তে ট্রান্সফার করব: প্রধান বিচারপতি

ওয়েব ডেস্ক : রায়গঞ্জ থানার পুলিশ চিকিৎসকের নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আশ্চর্য! ওই...

More Articles Like This