পড়ুয়াদের উপর পুলিশি অভিযান, এ নিয়ে সংসদে আলোচনায় রাজি অমিত শাহ!

Must Read

ওয়েব ডেস্ক : ছাত্র আন্দোলন ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) জানান, আন্দোলন এবং তার সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয় সংসদে আলোচনা করা যেতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এই বিষয়ে বক্তব্য রাখতেও প্রস্তুত বলে জানান তিনি।

দিল্লিতে আন্দোলনকারীদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে বেশ কিছুদিন ধরেই সরব বিরোধীরা। তাঁদের অভিযোগ, প্রতিবাদ দমাতে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ এবং পেলেট গান ব্যবহার করা হয়েছে। বিহারের সিওয়ানেও আন্দোলনকারীদের দিকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। এই ঘটনাগুলির ব্যাখ্যা সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকেই চেয়ে আসছিল বিরোধী শিবির।

আরও খবর : ‘খাঁটি পেট্রল কি বাবার বাড়ি থেকে আসবে?’ E20 বিতর্কে মন্তব্য করে বিপাকে বিজেপি সাংসদ

এর আগে অমিত শাহের (Amit Shah) নীরবতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছিলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ ছিল, পড়ুয়াদের উপর পুলিশের অভিযানের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কোনও তদন্ত বা স্পষ্ট বক্তব্য সামনে আসেনি। সংসদে আলোচনার জন্য বিরোধীদের দেওয়া প্রস্তাবও গুরুত্ব পায়নি বলে দাবি করেন তিনি।

এই পরিস্থিতিতে কেন্দ্রের নতুন প্রস্তাবকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে আলোচনা চলাকালীন বিরোধীরা যাতে সংসদের কার্যক্রমে বাধা না দেন, সেই আবেদন জানিয়েছেন রিজিজু। তাঁর বক্তব্য, সরকার যখন স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব দেওয়ার সুযোগ দিচ্ছে, তখন বিরোধীদেরও তা শান্তভাবে শুনতে হবে।

Latest News

ভাইয়ের জন্মদিনে গিয়েছিলেন স্ত্রী, আর ফেরেননি! ৩৪ বছর পর বিবাহবিচ্ছেদে সিলমোহর হাইকোর্টের

ওয়েব ডেস্ক : ভাইয়ের জন্মদিনে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন স্ত্রী। তারপর আর ফেরেননি। দেখতে দেখতে কেটে গিয়েছে তিন...

More Articles Like This