36.3 C
Kolkata

প্রবল দুর্যোগ, ৪৫ মিনিট আকাশেই চক্কর কাটল শাহের বিমান! তারপর কী হল? দেখুন

Must Read

কলকাতা: ভোটমুখী বাংলায় তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করতে আসছিলেন অমিত শাহ (Amit Shah)। তবে প্রবল দুর্যোগের জেরে মাঝ আকাশে প্রায় ৪৫ মিনিট চক্কর খেতে হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমানকে (Airplane)। সূত্রের খবর, রাত প্রায় পৌনে ১২টা নাগাদ কলকাতায় অবতরণ (Landing) করার কথা ছিল শাহের বিমানের। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সময়মতো নামা সম্ভব হয়নি।

জানা গিয়েছে, এদিন রাত ১২টা ২৫ মিনিট নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান কলকাতার আকাশে পৌঁছয়। এদিকে শহরজুড়ে ততক্ষণে শুরু হয়েছে তুমুল ঝড়-বৃষ্টি ও বজ্রপাত (Thunderstorm)। প্রতিকূল পরিস্থিতির জেরে বিমানটিকে প্রথমে ঠাকুরনগরের আকাশে চক্কর কাটতে দেখা যায়। সেখান থেকে ভীমপুর হয়ে ধুবুলিয়া এবং পরে বেথুয়াডহরির আকাশেও একাধিকবার ঘোরে বিমানটি। প্রবল ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের কারণে অবতরণে ঝুঁকি থাকায় পাইলটকে দীর্ঘক্ষণ আকাশেই অপেক্ষা করতে হয়। অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে রাত ১টা ২০ মিনিট নাগাদ কলকাতার বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান।

আরও পড়ুন: ধেয়ে আসছে কালবৈশাখী! প্রবল ঝড়বৃষ্টিতে তছনছ হবে একাধিক জেলা! দেখুন আবহাওয়ার মেগা আপডেট

উল্লেখ্য, ভোটমুখী বাংলায় রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছেন অমিত শাহ। শনিবার দুপুর ১২টায় তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করার কথা রয়েছে তাঁর। বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা, কর্মসংস্থানের অভাব, প্রশাসনিক দুর্বলতা-সহ একাধিক ইস্যু এই চার্জশিটে তুলে ধরা হবে। পাশাপাশি মহার্ঘ ভাতা ও সপ্তম পে কমিশন নিয়েও রাজ্য সরকারকে নিশানা করা হতে পারে বলে খবর।

দেখুন আরও খবর:

Latest News

দুপুরের পরেই বদলে যাবে আবহাওয়া, কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: রবিবার সকাল পর্যন্ত রোদের দেখা মিললেও দুপুর গড়াতেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)।...

More Articles Like This