10.9 C
New York

গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী! শপথ নিয়েই অ্যাকশন মোডে ‘র‍্যাপার পিএম’ বলেন্দ্র?

Must Read

ওয়েব ডেস্ক: দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র শাহ (Balendra Shah) শপথ নিতেই বড়সড় নাটকীয় মোড় নেপালের (Nepal) রাজনীতিতে। শনিবার ভোরে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে (KP Sarma Oli) গ্রেফতার (Arrested) করেছে নেপাল পুলিশ। একইসঙ্গে গ্রেফতার হয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোরবেলা ভক্তপুরের গুন্ডু এলাকার বাড়ি থেকে ওলিকে আটক করা হয়। কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।

এখন প্রশ্ন হচ্ছে বলেন্দ্র শাহ শপথ নেওয়ার ২৪ ঘন্টা না পেরোতেই কেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হল? নেপাল পুলিশ জানিয়েছে, গত বছরের ‘জেন জি’ আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করেই এই গ্রেফতার বলে জানা যাচ্ছে। সেই সময় তরুণ প্রজন্মের নেতৃত্বে তীব্র বিক্ষোভে কেঁপে উঠেছিল নেপাল। প্রথমে সোশ্যাল মিডিয়ায় নিয়ন্ত্রণের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলেও তা দ্রুত দুর্নীতি-বিরোধী বৃহত্তর আন্দোলনে পরিণত হয়। এই বিক্ষোভে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়, যার মধ্যে ১৯ জন তরুণ। সেই ঘটনার দায়ে ওলি সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল।

আরও পড়ুন: দেশবাসীকে ‘র‍্যাপ’ উপহার বালেন্দ্রর! শপথ নেওয়ার আগে কী গাইলেন নেপালের প্রধানমন্ত্রী? দেখুন

বিক্ষোভের জেরে শেষমেশ পদত্যাগ করতে বাধ্য হন ওলি। তার পর অন্তর্বর্তী সরকার চালান দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি সুশীলা কার্কি। পরবর্তীতে ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ১৬৫টির মধ্যে ১২৫টি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বলেন্দ্র শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। শুক্রবার প্রেসিডেন্ট রামচন্দ্র পওডেল তাঁকে শপথবাক্য পাঠ করান। সেই মুহূর্তের ২৪ ঘন্টা না কাটতেই গ্রেফতার করা হল ওলিকে, যে ঘটনা নেপালের রাজনীতিতে জন্ম দিয়েছে এক নতুন বিতর্কের।

দেখুন আরও খবর:

Latest News

১১০০ কোটি টাকার আর্থিক বেনিয়মের অভিযোগ! গ্রেফতার ব্যবসায়ী

ওযেব ডেস্ক : ১১০০ কোটি টাকার আর্থিক বেনিয়ম। এই অভিযোগে বেহালার এক ব্যবসায়ীকে (Buisnessman) গ্রেফতার করল ইডি (ED)। সূত্রের...

More Articles Like This