33.5 C
Kolkata

যাত্রা শুরুর পাঁচদিনেই গলে গেল অমরনাথের বরফের শিবলিঙ্গ!

Must Read

ওয়েব ডেস্ক : চলতি বছরের অমরনাথ যাত্রা (Amarnath yatra) শুরু হয়েছিল ৩ জুলাই। কিন্তু ৫৭ দিনের এই তীর্থযাত্রা (Pilgrimage) শুরুর মাত্র পাঁচদিনের মধ্যেই গলে গেল অমরনাথ গুহার প্রাকৃতিক বরফের শিবলিঙ্গ (Shivling)। এই ঘটনাকে ঘিরে ভক্তদের মধ্যে যেমন হতাশা ছড়িয়েছে, তেমনই শুরু হয়েছে নানা জল্পনা।

প্রতি বছর দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে অমরনাথ গুহায় পৌঁছন ‘বাবা বরফানি’র দর্শনের জন্য। চলতি বছর ২৩ মে তোলা একটি ছবিতে বরফের শিবলিঙ্গের উচ্চতা ছিল প্রায় ৭ ফুট। ৩ জুলাই যাত্রা শুরুর সময়ও সেটি ৫ ফুটের বেশি ছিল। তবে মাত্র কয়েকদিনের মধ্যেই তা সম্পূর্ণ গলে যায়। জানা গিয়েছে, ৬ জুলাইয়ের মধ্যেই শিবলিঙ্গের প্রায় ৯০ শতাংশ গলে গিয়েছিল।

আরও খবর : তীর্থযাত্রায় যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

এই পরিস্থিতিতে অমরনাথ গুহায় পৌঁছে অনেক ভক্তই খালি জায়গা দেখে হতাশ হয়েছেন। কেন এত দ্রুত বরফের শিবলিঙ্গ গলে গেল, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। জম্মু ও কাশ্মীরের পিডিপি নেত্রী ইলতিজা মুফতি এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, প্রতিদিন দর্শনার্থীর সংখ্যা নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

অন্যদিকে, গবেষকদের একাংশের মতে, অতিরিক্ত তাপমাত্রা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবেই দ্রুত গলে গিয়েছে প্রাকৃতিক বরফের শিবলিঙ্গ। উল্লেখ্য, গুহার ছাদ থেকে জল চুঁইয়ে পড়ে জমাট বেঁধেই প্রতি বছর স্বাভাবিকভাবে এই বরফের শিবলিঙ্গ তৈরি হয়। আবহাওয়া ও তাপমাত্রার উপর নির্ভর করে প্রতি বছরই এর আকারে পরিবর্তন দেখা যায়। তবে বরফের শিবলিঙ্গ গলে গেলেও অমরনাথ তীর্থযাত্রা (Amarnath yatra) বন্ধ হচ্ছে না। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে এবারের অমরনাথ যাত্রা।

দেখুন অন্য খবর :

Latest News

ভারতে শুরু হবে বিগ ব্যাশ! প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফরেই বড় ঘোষণা

ওয়েব ডেস্ক : ক্রিকেট মাঠে ভারত (India)-অস্ট্রেলিয়া (Australia) দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা নয়, ক্রিকেটের হাত ধরেই...

More Articles Like This