জ্বালানি, চিকিৎসা-সহ পরিষেবা ফেরানোর দাবি, আলিপুরদুয়ারের চা বাগানে গেট মিটিং বিজেপির শ্রমিক সংগঠনের

Must Read

আলিপুরদুয়ার: চা শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে নামল বিজেপির (BJP) চা শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন (বিটিডব্লিউইউ)। শ্রমিকদের ন্যায্য প্রাপ্য, বিভিন্ন সুযোগ-সুবিধা এবং বাগানের পরিষেবা ফের চালুর দাবিতে আলিপুরদুয়ার (Alipurduar) জেলার একাধিক চা বাগানে গেট মিটিং করলেন সংগঠনের নেতা-কর্মীরা। কালচিনি, সুভাষিণী-সহ বিভিন্ন চা বাগানের (Tea Estate) গেটের সামনে এই কর্মসূচি হয়।

সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরেই চা শ্রমিকরা তাঁদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। একসময় চা বাগানগুলিতে শ্রমিকদের জন্য একাধিক পরিষেবা চালু ছিল। জ্বালানি সরবরাহ থেকে বাড়িঘর মেরামত, চিকিৎসা পরিষেবা, বিভিন্ন সুযোগ-সুবিধা শ্রমিক এবং তাঁদের পরিবারের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত ছিল। কিন্তু বর্তমানে সেই পরিষেবাগুলির অধিকাংশই বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ শ্রমিক সংগঠনের।

আরও খবর : পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডির

বিটিডব্লিউইউ-এর কেন্দ্রীয় কমিটির নেতা প্রদীপ কুজুরের অভিযোগ, পরিষেবাগুলি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন চা শ্রমিক এবং তাঁদের পরিবার। শ্রমিকদের জীবনযাত্রার সঙ্গে সরাসরি যুক্ত এই পরিষেবাগুলি দ্রুত পুনরায় চালু করা প্রয়োজন বলেও দাবি করেন তিনি।

এ দিনের গেট মিটিংয়ে বিভিন্ন চা বাগানের বহু শ্রমিক অংশ নেন। শ্রমিক সংগঠনের নেতৃত্বের বক্তব্য, শুধু মজুরি নয়, শ্রমিকদের সামগ্রিক জীবনযাত্রার মানের সঙ্গে যুক্ত সুযোগ-সুবিধাগুলিও নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলি রয়েছে, সেগুলির স্থায়ী সমাধানের দাবিতেই এই আন্দোলন শুরু হয়েছে।

সংগঠনের তরফে জানানো হয়েছে, শ্রমিকদের ন্যায্য অধিকার এবং প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া পরিষেবাগুলি দ্রুত চালু করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ফলে চা বাগান শ্রমিকদের দাবিকে ঘিরে আলিপুরদুয়ারে রাজনৈতিক ও শ্রমিক আন্দোলনের উত্তাপ আরও বাড়তে পারে।

 

Latest News

ডিম আক্রমণের ঘটনায়, হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ মহুয়া মৈত্রর

ওয়েব ডেস্ক : ডিম হামলার অভিযোগকে কেন্দ্র করে ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ...

More Articles Like This