এনআরএস হাসপাতালে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! স্ত্রী রোগ বিভাগের শৌচালয় থেকে উদ্ধার দেহ

Must Read

ওয়েব ডেস্ক : রাতে ডিউটিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যজনক মৃত্যু হল এনআরএস হাসপাতালের (NRS Hospital) এক কর্মরত নার্সের (Nurse)। স্ত্রী রোগ বিভাগের শৌচালয় থেকে উদ্ধার করা হয় তাঁর অচৈতন্য দেহ। কীভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ৮টা নাগাদ ডিউটিতে যোগ দেন ৩০ বছরের ওই নার্স (Nurse)। রাত ১০টা ২০ মিনিট নাগাদ তিনি শৌচালয়ে যান। প্রায় সাত মিনিট পরেও ফিরে না আসায় সহকর্মীদের সন্দেহ হয়। তাঁরা শৌচালয়ের সামনে গিয়ে ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় শেষ পর্যন্ত হাসপাতালের কর্মীরা দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন।

আরও খবর : স্বাধীনতা দিবসে লোকভবনে ৪ হাজার লোক, কলকাতার অনুষ্ঠানে আমন্ত্রণ অন্য পাঁচ রাজ্যকেও

অচৈতন্য অবস্থায় নার্সকে উদ্ধার করে হাসপাতালে বেডে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে এন্টালি থানার আধিকারিক ও হোমিসাইড বিভাগের পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থল খতিয়ে দেখেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, মৃত নার্স দমদমের বাসিন্দা ছিলেন। ঘটনাস্থল থেকে কোনও আঘাতের চিহ্ন বা সুইসাইড নোট পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার সকালে হাসপাতালে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

Latest News

ডিম আক্রমণের ঘটনায়, হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ মহুয়া মৈত্রর

ওয়েব ডেস্ক : ডিম হামলার অভিযোগকে কেন্দ্র করে ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ...

More Articles Like This