27.1 C
Kolkata

সরকার বদল হতেই জট কাটল চিংড়িঘাটা মেট্রোর কাজের, বিরাট মন্তব্য অগ্নিমিত্রা পালের

Must Read

কলকাতা: অবশেষে জট কাটল। দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের জটে আটকে ছিল এই কাজ। আদালতে মামলাও চলছিল।পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ দফতরের দায়িত্ব হাতে নিয়েই সেই থমকে থাকা কাজ শুরু করার প্রতিশ্রুতি দিলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। ‘খুব দ্রুত চিংড়িহাটা মেট্রোর কাজ শুরু হবে’, পুর ও নগরোন্নন মন্ত্রকের দায়িত্ব পেয়েই আশ্বাস অগ্নিমিত্রার। ৩৬৬ মিটার মেট্রোর লাইন জুড়তে যান নিয়ন্ত্রণে রাজি হয়েছে কলকাতা পুলিশ। মে মাসের ২টি উইকএন্ডে যান নিয়ন্ত্রণ করতে সম্মত হয়েছিল কলকাতা পুলিশ। এবার শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর (Chingrighata Metro) লাইন জোড়ার কাজ। ১৫ তারিখ থেকে চিংড়িঘাটায় মেট্রোর (Kolkata Metro) কাজ শুরু হবে।

বহুদিন ধরে আটকে থাকার পর অবশেষে শুরু হতে চলেছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। সরকারের সঙ্গে সমন্বয়ের অভাবই কলকাতায় মেট্রো সম্প্রসারণের প্রধান বাধা ছিল বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের কাজ দীর্ঘদিন ধরেই থমকে রয়েছে। সেই নিয়ে মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। ৩১৬ বর্গমিটার অংশের কাজ নিয়েই যত ঝামেলা। নিউ গড়িয়া-এয়ারপোর্ট করিডোরের একটি গুরুত্বপূর্ণ ফাঁক জোড়ার জন্য ১৫ মে থেকে অরেঞ্জ লাইনের কাজ শুরু হবে।৫-১৮ মে ও ২২-২৪ মে যান নিয়ন্ত্রণ করে চিংড়িঘাটায় চলবে লাইন জোড়ার কাজ। বাইপাসে যান নিয়ন্ত্রণ করতে হবে, এ কথা আগেই জানানো হয়েছিল। তবে পুলিশের তরফ থেকে পাওয়া যাচ্ছিল না যান নিয়ন্ত্রণের অনুমতি।বাইপাসে সারা বছর যানবাহনের চাপ থাকে। সেই কারণেই এই রাস্তায় যান নিয়ন্ত্রণ করা কঠিন বলে জানিয়েছিল কলকাতা পুলিশ।

আরও পড়ুন: শুক্রবার কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা, ভোটে ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর ডাক দেবেন?

পুর ও নগরোন্নয় মন্ত্রকের দায়িত্ব সামলাতেন ফিরহাদ হাকিম। নতুন দায়িত্ব পেয়ে অবশ্য পুরোনো মন্ত্রীর নাম মুখে আনলেন না অগ্নিমিত্রা। বরং তাঁর লক্ষ্য কী সেটাই বুঝিয়ে দিলেন সবিস্তারে।অগ্নিমিত্রার কথায়, ‘খুব বড় দফতর, অনেক কিছু করার আছে। মন্ত্রকের আওতায় ১২১টি মিউনিসিপ্যালিটি, ৭টি কর্পোরেশন এবং ৩টি ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঘরে ঘরে শৌচালয়, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ করব আমরা।’১ কোটি নতুন কর্মসংস্থান এবং সরকারি চাকরিতে ৩৩ শতাংশ মহিলাদের সংরক্ষণের প্রতিশ্রুতিও দিয়েছেন নতুন মন্ত্রী। সঙ্গে জানিয়েছেন গঙ্গা নিয়ে তাঁর ভাবনার কথা। অগ্নিমিত্রার কথায়, ‘গঙ্গার সৌন্দর্যায়নের জন্য এখনও পর্যন্ত কোনও কাজই হয়নি। পর্যটন ছাড়াও গঙ্গার দুই তীরে সার্বিক উন্নয়নের অনেক সম্ভাবনা রয়েছে।

Latest News

দলবদলের জল্পনার মধ্যে বিস্ফোরক পোস্ট বাবুল সুপ্রিয়র

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ভরা ডুবির পর ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূল। একের পর এক বিধায়ক- সাংসদরা বিক্ষুব্ধ।...

More Articles Like This