32.7 C
Kolkata

রামমন্দিরের পর বদ্রীনাথ, অনুদানের অর্থে অনিয়মের অভিযোগ, তদন্তে মন্দির কমিটি

Must Read

ওয়েব ডেস্ক : অযোধ্যার রামমন্দিরে (Ram Temple) ভক্তদের অনুদানের অর্থে দুর্নীতির অভিযোগ নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই আবহের মধ্যেই এবার উত্তরাখণ্ডের (Uttarakhand)অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র বদ্রীনাথ ধামেও (Badarinath Dham) উঠল আর্থিক অনিয়মের অভিযোগ। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি । এই অভিযোগের তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার সোশ্যাল ছড়িয়ে পড়া অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। ‘ভৈরব সেনা’ নামে একটি সংগঠন দাবি করে, বদ্রীনাথ মন্দিরে (Badarinath Dham) ভক্তদের দেওয়া অনুদানের অর্থে দুর্নীতি হয়েছে। অভিযোগ, মন্দির কমিটির চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীর সঙ্গেও ওই ঘটনার যোগ থাকতে পারে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী। তাঁর বক্তব্য, যাঁকে সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত সচিব বলে প্রচার করা হচ্ছে, তিনি আদতে কমিটির একজন স্থায়ী সরকারি কর্মচারী। অতীতেও তিনি একাধিক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে তাঁকে ঘিরে ছড়ানো তথ্যের অনেকটাই বিভ্রান্তিকর বলে দাবি করেছেন চেয়ারম্যান।

আরও খবর : উত্তরপ্রদেশে হাড়হিম করা ঘটনা ! তদন্তে পুলিশ

এদিকে অভিযোগের পর মন্দির চত্বরে থাকা সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়েছে। মন্দির কমিটির মুখ্য নির্বাহী আধিকারিক (সিইও) সোহন সিং রাঙ্গার জানান, প্রাপ্ত ফুটেজে স্পষ্ট কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পুরো বিষয়টি চেয়ারম্যানকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মীদের কাছ থেকে লিখিত জবাব চাওয়া হয়েছে।

মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সেই কমিটি সমস্ত নথি, সিসিটিভি ফুটেজ, প্রমাণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট জমা দেবে। তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মিললে শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি (Badrinath-Kedarnath Temple Committee) আইন, ১৯৩৯ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দেখুন অন্য খবর :

Latest News

দেবরাজের বিরুদ্ধে জগন্নাথ মন্দিরের দানপাত্র লুটের অভিযোগ

কলকাতা: গ্রেফতার হওয়া দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) বিরুদ্ধে একের পর এক অভিযোগের মাঝেই সামনে এল নতুন দাবি। বাগুইআটির (Baguiati) এক...

More Articles Like This