ওয়েব ডেস্ক : বলিউডে (Bollywood) ফের শোকের ছায়া। প্রয়াত হলেন পর্ষীয়ান অভিনেতা (Actor) সুদেশ কুমার (Sudesh Kumar)। সূত্রের খবর, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যাচ্ছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
সূত্রের খবর, গত ২০ এপ্রিল থেকে শারীরিক অবস্থা ভালো ছিল না অভিনেতার। এর পরেই তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে (Hospital)। এর পরে নাকি অভিনেতাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যআওয়া হয়েছিল। বাড়িতে ব্যবস্থা করা হয়েছিল আইসিইউয়ের। কিন্তু গত ১ মে ফের তাঁর শারীরিক অবস্থা খারাপ হয় বলে খবর। তার পরে তাঁকে আবার ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হল না। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা।
আরও খবর : মেট গালায় এবছর ‘মিসিং’ প্রিয়াঙ্কা?
উল্লেখ্য, সুদেশ কুমারের (Sudesh Kumar) জন্ম ১৯৩১ সালের ১৭ মার্চ। তার পর বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছিলেন এলফিনস্টোন কলেজ থেকে। বাবা চেয়েছিলেন ছেলে যাতে একজন চিকিৎসক হোক। কিন্তু, অভিনেতার ঝোঁক ছিল বিনোদন দুনিয়ার দিকে। তার পরে পৃথ্বীরাজ কাপুরের থিয়েটারের কাজ শুরু করেছিলেন তিনি।
‘সারাঙ্গা’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেন বর্ষীয়ান অভিনেতা। এই ছবির পর থেকে একের পর এক ছবিতে কাজ করেছিলেন তিনি। তবে বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। ৪ মে তাঁর শেষকৃত্য করা হবে বলে জানা যাচ্ছে।
দেখুন অন্য খবর :
