ওয়েব ডেস্ক : রাজ্যে ভোট (West bengal Assembly Election 2026) পর্ব মিটেছে। কিন্তু তার পরে স্ট্রং রুমের (Strong Room) নজরদারি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এসবের মাঝে এবার পোলিং এজেন্টদের (Polling agents) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, গণনাকেন্দ্রের পাহারায় পোলিং এজেন্টদের কী ভূমিকা থাকবে? তা নিয়ে কর্মীদের বার্তা দিতে পারেন তিনি।
মূলত, শেষ দফার ভোটের পর একাধিক বুথ ফেরত সমীক্ষায় বিজেপি জিততে চলেছে তা দেখানো হয়েছে। কিন্তু, এ সবে বিশ্বাস করতে চাইছে না তৃণমূল। ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চাইছে তারা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই কাউন্টিং এজেন্টদের তালিকা চূড়ান্ত হয়েছে। তাঁদের কোনও বিশেষ বার্তা দিতে পারেন অভিষেক (Abhishek Banerjee)।
আরও খবর : ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ঘিরে বসেছে গার্ডরেল, সমস্ত গতিবিধিতে নজর কেন্দ্রীয় বাহিনীর
এদিকে, ইতিমধ্যে ফলপ্রকাশের আগেই তৃণমূলের তরফে স্ট্রংরুমের বাইরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে সোমবার ফলপ্রকাশের আগে এজেন্টদের বার্তায় অভিষেক (Abhishek Banerjee) কী বলেন, সেটাই এখন দেখার। তবে মনে করা হচ্ছে, গণনাপ্রক্রিয়া চলাকালীন সমস্ত বিষয়ের উপর কড়া নজর রাখার কথা বলা হতে পারে শনিবারের বৈঠকে।
প্রসঙ্গত, এদিকে কারচুপির আশঙ্কায় বৃহস্পতিবার শাখাওয়াত মেমোরিয়াল স্কুল ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। শাখাওয়াতে ৪ ঘণ্টা পাহারা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে ‘সন্দেহজনক গতিবিধির’ অভিযোগ তুলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ধর্নায় বসেছিলেন কুণাল ঘোষ ও শশী পাঁজা। এদিকে তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিয়েছেন, গণনার দিন সাংবাদিক বৈঠক করা না পর্যন্ত যাতে গণনাকেন্দ্র না ছাড়েন এজেন্টরা।
দেখুন অন্য খবর :
