কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চরম ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court), ডিজে মামলায় ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। পাশাপাশি আদালতের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনরকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যাবে না। ১৫ ই জুলাই বেলা বারোটায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ভয়েস স্যাম্পল টেস্টের জন্য হাজিরা দিতে হবে। পুলিশ আগে থেকে ব্যাবস্থা নেবে যাতে অভিষেকের উপর ডিম ছোঁড়া নাহয়। নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের।
প্রসঙ্গত, বিধাননগর সাইবার থানার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১৫ জুলাই বিধাননগর এসিজেএম আদালতে ভয়েস স্যাম্পেল দিতে যেতে নির্দেশ দেয়। নিম্ন আদালতের নির্দেশ অমান্য করায় হাইকোর্টের চরম ভর্ৎসনা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন: রাতভর বৃষ্টিতে নাকাল কলকাতা, জলমগ্ন একাধিক এলাকা
শুক্রবার শুনানি চলাকালীন বিচারপতি সৌগত ভট্টাচার্যের মন্তব্য, ” আপনি ভয়েস টেস্ট দিতে কবে যাবেন?
আমি আপনাকে সুরক্ষাকবচ দিয়েছি।তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছিলাম। আপনারা এই আবেদন প্রত্যাহার করবেন নাকি সেটা বলুন।নাহলে আমি আমার পুরনো নির্দেশ ফের পুনর্বিবেচনা করবো। বিধাননগর জুরিসডিকশনাল ম্যাজিস্ট্রেটের নির্দেশের বিরুদ্ধে নতুন করে কোন নির্দেশ দেবন না। আমি ২১ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামগ্রিক সুরক্ষাকবচ দিয়েছিলাম।তিনি তদন্তে সহযোগিতা করতে বাধ্য।তাকে ভয়েস টেস্ট দিতে যাওয়ার নির্দেশ দেওয়ার সত্ত্বেও তিনি একটা এজলাস থেকে আর একটা এজলাসে এর বিরুদ্ধে আবেদন করে যাচ্ছেন।” nবিচারপতির ভৎসনার প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, ” আমরা এই আবেদন প্রত্যাহার করে নিচ্ছি।কিন্তু ডিম ছোড়ার বিরুদ্ধে আমাকে সুরক্ষাকবচ দেওয়া হোক। ”
বিচারপতি সৌগত ভট্টাচার্য ক্রুধভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, “২৮ জুলাই পর্যন্ত আমিই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিয়েছি।তারপর ফের সেই নির্দেশের বিরুদ্ধেই আমি এই আবেদন শুনবো?২৮ জুলাইয়ের শুনানির সময় আপনি আবেদন করতে পারেন। কিন্তু এখন তাকে সুরক্ষাকবচ দেওয়া রয়েছে। আপনি ভয়েস টেস্ট দিতে যান নি সেটা আমার নির্দেশের বিরুদ্ধে নয়?”
আইনজীবী অয়ন ভট্টাচার্যের জবাব, “আপনার নির্দেশ মত অভিষেক নোটিসে হাজিরা দিয়েছে।কিন্তু নিম্ন আদালতে গেলেই গায়ে ডিম ছুড়ে মারা হচ্ছে।এতে সুরক্ষার নির্দেশ দিক আদালত। আমরা আবেদন প্রত্যাহার করে দিচ্ছি।”
বিচারপতি ভট্টাচার্য বলেন, “তার জন্য আপনাকে আগের নির্দেশের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা উচিত ছিল। আমি মৌখিক ভাবে রাজ্যের পিপি (পাবলিক প্রসিকিউটর) এডিশনাল এডভোকেট জেনারেলকে বলছি তারা যেন এই ব্যাপারে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে।”
কিন্তু রাজ্যের এডিশনাল এডভোকেট রাজদীপ মজুমদার আদালতে সওয়ালে বলেন, ” কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ কয়েকদিন আগেই একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে পুলিশকে ডিম ছোড়া বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। ” এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী মামলা প্রত্যাহার করে নেন।
