39.5 C
Kolkata

‘রহস্যময় ঘর’ খুলতেই চমক! অরূপ-স্বরূপের ফ্ল্যাট থেকে উদ্ধার ১৪ মোবাইল, ২ আইপ্যাড, গুরুত্বপূর্ণ নথি

Must Read

কলকাতা: নিউ আলিপুরের (New Alipore) ফ্ল্যাটে ‘রহস্যময় ঘর’। আর সেই ঘরের ডিজিটাল লক খুলতেই কার্যত নাজেহাল হতে হল পুলিশকে। তবে দীর্ঘ চেষ্টার পর ঘরে ঢুকেই মিলল একের পর এক চমক। উদ্ধার হল ১৪টি মোবাইল ফোন, ২টি আইপ্যাড এবং বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ নথি।

পুলিশ সূত্রে খবর, অরূপ বিশ্বাস (Aroop Biswas) ও স্বরূপ বিশ্বাসের (Swaroop Biswas) ফ্ল্যাটে তল্লাশি চালানোর সময় একটি বিশেষ ঘরের সন্ধান মেলে। ঘরটির দরজায় ছিল ডিজিটাল লক। তদন্তকারীরা স্বরূপ বিশ্বাসের কাছে লকের কোড জানতে চাইলে তিনি তা বলতে পারেননি বলে দাবি। এমনকি তাঁর আঙুলের ছাপ দিয়েও লক খোলেনি।

আরও পড়ুন: ১০০ দিনের কাজের নিয়মে বড় বদল! আজ থেকেই বাধ্যতামূলক ফেস অথেনটিকেশন, জেলাগুলিকে কড়া নির্দেশ রাজ্যের

প্রথমে চাবিওয়ালাকে ডাকা হলেও লাভ হয়নি। পরে বিশেষজ্ঞদের সাহায্যে ডিজিটাল লক ভেঙে ঘরে প্রবেশ করে পুলিশ। এরপরই শুরু হয় তন্নতন্ন করে তল্লাশি। তদন্তকারীরা জানিয়েছেন, ঘরের বিভিন্ন জায়গা থেকে ১৪টি মোবাইল ফোন এবং ২টি আইপ্যাড উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মিলেছে প্রচুর নথিপত্র। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উদ্ধার হওয়া নথিগুলির বেশিরভাগই গিল্ড সংক্রান্ত।

তবে সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে একসঙ্গে এতগুলি মোবাইল ও একাধিক ডিজিটাল ডিভাইস কেন আলাদা করে লুকিয়ে রাখা হয়েছিল, তা নিয়ে। তদন্তকারীদের ধারণা, ওই ডিভাইসগুলির মধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য বা সূত্র লুকিয়ে থাকতে পারে।

উদ্ধার হওয়া মোবাইল ও আইপ্যাডগুলির ডেটা খতিয়ে দেখতে সেগুলি লালবাজারের সাইবার বিভাগের ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। ডিভাইসগুলির লক খুলে তথ্য উদ্ধার করার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, যৌন নির্যাতন-সহ একাধিক গুরুতর অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছেন স্বরূপ বিশ্বাস। অন্যদিকে মেসি-কাণ্ডের তদন্তে এখনও পুলিশের ডাকে সাড়া দেননি প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। সূত্রের খবর, তিনি বর্তমানে গা-ঢাকা দিয়েছেন এবং তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এদিকে বিধাননগর কমিশনারেটও কলকাতা পুলিশকে অনুরোধ করেছে, তল্লাশির সময় মেসি-কাণ্ড সংক্রান্ত কোনও নথি বা তথ্য পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করতে। ফলে উদ্ধার হওয়া ডিভাইস ও নথিপত্র তদন্তে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।

Latest News

ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী-য়ের বিরুদ্ধে FIR, কী কী অভিযোগ?

কলকাতা: UNESCO-র নাম করে প্রিপুজো টিকিট বিক্রির অভিযোগ ইন্দ্রনীল সেনের (Indranil Sen) বিরুদ্ধে। প্রাক্তন মন্ত্রী, তাঁর স্ত্রী এবং স্ত্রীর...

More Articles Like This