আমির-গৌরীর বিয়েতে বলিউডের তারকাদের মেলা, ভাইরাল ছবি-ভিডিও

Must Read

ওয়েব ডেস্ক : বলিউডে ফের চর্চার কেন্দ্রে আমির খান (Amir khan)। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে (Gauri Spratt) ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করেছেন অভিনেতা (Actor)। মুম্বইয়ের (Mumbai) বান্দ্রায় আয়োজিত এই ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা। অনুষ্ঠান ঘিরে প্রকাশ্যে আসা ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আমির খানের (Amir khan) বিশেষ দিনে উপস্থিত ছিলেন তাঁর দীর্ঘদিনের বন্ধু শাহরুখ খান ও সলমান খান। এক মঞ্চে বলিউডের তিন খানকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুরাগীরা। এছাড়াও অনুষ্ঠানে দেখা যায় মুকেশ আম্বানি, জুহি চাওলা, পরিচালক রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকর, করণ জোহর-সহ চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখকে। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানান অতিথিরা।

আরও খবর : ১১ বছর ধরে পিত্তথলিতে পাথর, তবু অস্ত্রোপচার নয়! কারণ জানালেন দিলজিৎ

পারিবারিক উপস্থিতিও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। আমিরের (Amir khan) মেয়ে ইরা খান স্বামীর সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন তাঁর ছেলে জুনায়েদ খান এবং কিরণ রাওয়ের সঙ্গে আমিরের পুত্র আজাদও। ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ বদলালেও পরিবারের সদস্যদের আন্তরিক উপস্থিতি সকলের নজর কেড়েছে।

বিয়ের অনুষ্ঠানে অতিথিদের ঐতিহ্যবাহী পোশাক, হাসি-আড্ডা এবং একসঙ্গে কাটানো মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। সেই সব ছবি ও ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। বলিউডের তারকাখচিত এই আয়োজন এখন বিনোদন জগতের অন্যতম আলোচিত বিষয়।

দেখুন অন্য খবর :

Latest News

বাবর আজম, শান মাসুদের লড়াই, কিছুটা সম্মান পুনরুদ্ধার করল পাকিস্তান

ওয়েব ডেস্ক: লড়াইয়ে ফিরল পাকিস্তান (Pakistan)। তিন টেস্টের সিরিজে এই প্রথমবার অন্তত টেস্ট ক্রিকেটের মানে ব্যাটিং করল বাবর আজমের...

More Articles Like This