কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড, নিখোঁজ অন্তত ৬
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১, ১১:৩৯:৫৮ এম
  • / ৮১২ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড দিল্লিতে। পশ্চিম দিল্লির উদ্যোগ নগরের একটি জুতোর কারখানায় এদিন সকালে আচমকাই আগুন লাগে। আগুনের লেলিহান শিখা নিমেষে গ্রাস করে নেয় গোটা কারখানাকে। দমকল সূত্রে খবর, সকাল ৮টা ২২ নাগাদ তাদের কাছে অগ্নিকাণ্ডের খবর আসে। দ্রুত এলাকায় ২৪টি ইঞ্জিন পাঠানো হয়। আপাতত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলকর্মীরা। ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিমাণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন: করোনার মেঘ কাটিয়ে ক্রমশ সুস্থতার পথে দেশ

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই দিল্লি পুলিশ ও দমকল অত্যন্ত তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করে। এখনও পর্যন্ত প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। তবে অন্তত ৬ জন নিখোঁজ রয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। দিল্লি দমকলের এক আধিকারিক জানিয়েছেন, সকাল ৮টা ২২ নাগাদ আমাদের অফিসে একটা ফোন আসে। তাতেই আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২৪টি ইঞ্জিন। পরে আরও ইঞ্জিন পাঠানো হয়।

আরও পড়ুন: তুমুল ঝড়বৃষ্টির জেরে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। আপাতত ৩১টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে যাই। কারখানার প্রচুর দাহ্যবস্তু মজুত করা রয়েছে বলে খবর। ৫-৬ জনের খোঁজ পাওয়া যাচ্ছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। দমকলের ৩১টি ইঞ্জিন ওখানে আছে। আরও ইঞ্জিন পাঠানো হচ্ছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিমাণ এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ৮টা ১০ নাগাদ নাগাদ কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সেই সময়ে যারা কারখানার মধ্যে কাজ করছিলেন, তাদের অধিকাংশই বেরিয়ে আসেন। তবে কয়েকজন আটকে পড়েন বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। আগুন লাগার কয়েক মুহূর্তের মধ্যে ধোঁয়া গ্রাস করছে গোটা এলাকা। কারখানা থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। কারখানা পাশ্ববর্তী এলাকায় খালি করেছে প্রশাসন।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team