ট্রাফিক আইন ভাঙল গিটার, চালান কাটল ৫০০ টাকা!

Must Read

ওয়েব ডেস্ক: ট্রাফিক আইন ভাঙল গিটার, তার জন্য জরিমানা হল ৫০০ টাকা। না, এ কোনও সিনেমার কাহিনি নয়, এই প্রতিবেদকের মন গড়া গল্পও নয়। এমনটাই ঘটেছে এ দেশে, দেশের প্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে। সম্ভবত প্রযুক্তির ‘বাড়াবাড়ি’ এই আশ্চর্য কাণ্ড ঘটিয়েছে।

কী ঘটেছে আদতে?

বেঙ্গালুরুর বাসিন্দা সৌভিক দত্ত তাঁর স্ত্রী-র স্কুটার চালাচ্ছিলেন। তাঁর পিঠে ছিল একটি গিটার। সৌভিক নিজে হেলমেট পরে ছিলেন এবং তাঁর পিছনে অন্য কোনও সওয়ারি ছিল না। কিন্তু ট্রাফিক পুলিশের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ন্ত্রিত সিসিটিভি ক্যামেরা গিটারকেই পিছনের আরোহী হিসেবে বিবেচনা করে। যেহেতু গিটারটি হেলমেট পরেনি তাই আরোপ করা হয়েছে জরিমানা।

আরও পড়ুন: চার বছরে ‘দলবদলু’ ১১১ সাংসদ-বিধায়ক, ২৬ জনের পদ্মশিবিরে যোগ  

সৌভিকের স্ত্রীর ফোনে ৫০০ টাকার চালান কাটার মেসেজ আসে। তাতে বলা হয়, পিছনের আরোহীর হেলমেট না থাকায় জরিমানা করা হয়েছে। ট্রাফিক পুলিশের পাঠানো মেসেজে স্পষ্ট দেখা যাচ্ছে, সৌভিক একাই স্কুটার চালাচ্ছেন, তাঁর পিছনে রয়েছে শুধু একটি গিটার। স্পষ্টতই প্রযুক্তির ভুলের পরিণাম এই ঘটনা।

সোশ্যাল মিডিয়া এক্স-এ ছবি সহ গোটা ঘটনা জানিয়েছেন সৌভিক। বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ দফতরের কাছে তিনি আবেদন জানিয়েছেন, যাতে তাঁর চালান প্রত্যাহার করা হয়। এর উত্তরে তারা ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বর দিয়ে সৌভিককে বলা হয়েছে তাঁর জরিমানা প্রত্যাহার করিয়ে নিতে।

ঘটনার এখানেই পরিসমাপ্তি ঘটতে পারত। কিন্তু সোশ্যাল মিডিয়ার জুগে এমন ‘ইন্টারেস্টিং’ বিষয় ভাইরাল হতে বাধ্য। এই ঘটনায় এআই-এর বাড়াবাড়ি নিয়ে মন্তব্য করেছেন। কেউ রসিকতা করে লিখেছেন, ‘গিটার লাইভস ম্যাটার।’ সঙ্গীত জীবন্ত হয়ে ওঠে একথা সঙ্গীতপ্রেমীরা বলেই থাকেন, এক্ষেত্রে ‘মানুষ’ হয়ে উঠল খোদ বাদ্যযন্ত্রই।

Latest News

এশিয়ান গেমসের দশম দিনে ৮টি পদক ভারতের, হল ইতিহাস  

ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসের দশম দিনে (২৮ সেপ্টেম্বর) আটটি পদক জিতল ভারত। এর মধ্যে অ্যাথলেটিক্সে এল ছ’টি পদক। নাগোয়ায়...

More Articles Like This