কেরিয়ার নিয়ে আশ্বাস দেওয়া হয়েছিল, শিক্ষার্থীর আত্মহত্যায় বিবৃতি আইআইটি বম্বের  

Must Read

ওয়েব ডেস্ক: দ্বিতীয় বর্ষের ছাত্রের আত্মহত্যার ঘটনায় এবার বিবৃতি দিল আইআইটি বম্বে (IIT Bombay)। তারা জানাল, পরীক্ষার হলে চ্যাটজিপিটি (ChatGPT) ব্যবহার করে ধরা পড়ার জন্য ওই ছাত্রের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। ওই ছাত্র ডিপার্টমেন্ট অফ এনার্জি সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করতেন। আইআইটি বম্বে জানিয়েছিল, উত্তর বের করার জন্য তিনি পরীক্ষার প্রশ্নপত্র চ্যাটজিপিটিতে আপলোড করেছিল।

আইআইটি বম্বে জানিয়েছে, প্রশিক্ষক ও বিভাগীয় প্রধান ওই শিক্ষার্থীর সঙ্গে ঘটনাটি নিয়ে আলোচনা করেছিলেন। তাঁকে প্রয়োজনীয় পরামর্শ ও আশ্বাস দেওয়া হয়েছিল যে, এই ঘটনার ফলে তাঁর শিক্ষাজীবনে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না।

বিবৃতিতে বলা হয়েছে, “ওই শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশিক্ষক ও বিভাগীয় প্রধান তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন; তাঁরা তাঁকে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং আশ্বস্ত করেন যে, এই ঘটনা তাঁর শিক্ষাজীবনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।”

আরও পড়ুন: তিরুপতির লাড্ডুতে ভেজাল, ইডি-র জালে সুকৃতী ফুডসের প্রোমোটার

এরপর ওই ছাত্র তাঁর হোস্টেলের ঘরে ফিরে যান। পরে সন্ধ্যায় তাঁকে সেখানেই মৃত অবস্থায় পাওয়া যায়। শিক্ষা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই শিক্ষার্থীর মৃত্যুতে তারা ‘গভীরভাবে শোকাহত’ এবং তারা তাঁর বন্ধু, সহপাঠী, শিক্ষক ও এই ঘটনায় ক্ষতিগ্রস্ত অন্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।

আইআইটি বম্বে জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীর মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখছে। প্রতিষ্ঠানটির বিবৃতিতে ওই শিক্ষার্থীর মৃত্যুকে পরীক্ষার সময়কার ঘটনার সাথে যুক্ত করা হয়নি। এর পরিবর্তে সেখানে ঘটনার ধারাবাহিক বিবরণ তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে যে, ওই শিক্ষার্থীকে পরামর্শ ও নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে, এই ঘটনা তাঁর শিক্ষাজীবনে কোনো প্রভাব ফেলবে না।

Latest News

আধার ই-কেওয়াইসি না করলে গ্যাসে ভর্তুকি নয়, নতুন নিয়মে বড় বদল

ওয়েব ডেস্ক : বারবার সময়সীমা বাড়ানোর পর অবশেষে শেষ হয়েছে রান্নার গ্যাসের (LPG Gas) আধারভিত্তিক শনাক্তকরণ বা ই-কেওয়াইসি করার...

More Articles Like This