পুজোর মুখে টানা দু’সপ্তাহ ট্রেন পরিষেবায় ধাক্কা, বাতিল ৫১টি ট্রেন

Must Read

ওয়েব ডেস্ক : পুজোর মুখে হাওড়া-খড়গপুর শাখায় টানা দু’সপ্তাহ ট্রেন পরিষেবা ব্যাহত হতে চলেছে। দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল রেল (Indian Railways) ইয়ার্ডের আধুনিকীকরণ এবং রিমডেলিংয়ের কাজের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে খবর, লোকাল এবং এক্সপ্রেস মিলিয়ে মোট ৫১টি ট্রেন বাতিল থাকবে। ফলে উৎসবের মরশুমে যাত্রী দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, চেঙ্গাইল রেল ইয়ার্ডের পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য নির্দিষ্ট সময় ধরে ট্রেন চলাচলে প্রভাব পড়বে। বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন। এর মধ্যে হাওড়া-বরবিল এক্সপ্রেস, হাওড়া-কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, কান্তাবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস, জুনাগড় রোড-হাওড়া ইস্পাত এক্সপ্রেস এবং শালিমার-ভোজুডিহ-শালিমার এক্সপ্রেস রয়েছে।এ ছাড়াও জনপ্রিয় হাওড়া-দিঘা এক্সপ্রেস পরিষেবাও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও খবর :  পুজোর আগে বৃষ্টির ভ্রুকুটি, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

সবচেয়ে বেশি সমস্যা তৈরি হতে পারে মহালয়ার দিন। আগামী ১০ অক্টোবর হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-জগদলপুর এক্সপ্রেস, হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস এবং হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস বাতিল থাকবে। পরের দিন, ১১ অক্টোবর সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে। পুজোর সময় এমনিতেই হাওড়া-খড়গপুর শাখায় যাত্রী চাপ বেড়ে যায়। তার মধ্যে টানা ১৪ দিন একাধিক ট্রেন বাতিল থাকায় যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।

Latest News

গণেশ বিসর্জন সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের চারজনের মৃত্যু

ওয়েব ডেস্ক : গণেশ বিসর্জন সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের।...

More Articles Like This