Forbidden

You don't have permission to access th1s resource.

কবে থেকে শুরু হচ্ছে IPL? - KolkataTV
28.2 C
Kolkata

কবে থেকে শুরু হচ্ছে IPL?

Must Read

ওয়েব ডেস্ক : চলছে টি২০ বিশ্বকাপ। সুপার ৮-এর খেলা নিয়ে ইতিমধ্যে উন্মাদনা ছড়িয়েছে ক্রিকেট ভক্তদের মধ্যে। আর এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরেই শুরু হবে ক্রিকেট বিশ্বের সব থেকে জনপ্রিয় লিগ। তা হল আইপিএল (IPL)। সাধারণ মার্চের শেষ বা এপ্রিলের প্রথম দিকে শুরু হয় এই মেগা টুর্নামেন্ট। তবে চলতি মরশুমে কবে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ?

ডিসেম্বরে আইপিএলের (IPL) নিলামের ঠিক আগের দিনই আইপিএল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, ২৬ মার্চ শুরু হবে এই মেগা টুর্নামেন্ট। কিন্তু তেমনটা হচ্ছে না। ইএসপিএন ক্রিক ইনফো-র রিপোর্ট বলছে, ২৮ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৯ তম সংস্করণ। তা চলবে ৩১ মে পর্যন্ত। অর্থাৎ সে দিন হবে ফাইনাল। তবে এ নিয়ে এখনও পর্যন্ত সরকারি কোনও ঘোষণা করা হয়নি।

অন্যদিকে প্রশ্ন হচ্ছে, আইপিএল-এর সময়সূচি (IPL schedule) কেন বদলে গেল? এর অন্যতম কারণ হল নির্বাচন। বাংলা, অসম ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন (Election) রয়েছে। এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। সেই কারণে আইপিএল-এর সময়সূচিও ঘোষণা পিছিয়ে যাচ্ছে বলে খবর।

আরও খবর : LSG-তে বদলের হাওয়া, লোগোর পর বদল হল জার্সি!

২০০৯, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালে প্রতিটি বিধানসভা ও লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দুইভাগে সূচি ঘোষণা করা হয়েছিল। তবে এক্ষেত্রে তেমনটা হয় কি না, সেটাই এখন দেখা বিষয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বৈঠকে বসবে আইপিএলের গভর্নিং কাউন্সিল (IPL Governing Council)। সেখানে আইপিএল সূচি নিয়ে আলোচনা হবে। তার পরেই ঘোষণা করা হতে পারে সময়সূচি। এর পাশাপাশি প্রথম ম্যাচ কোন মাঠে হবে, তা নিয়েও আলোচনা হতে পারে।

প্রসঙ্গত, গত মরশুমে জিতেছিল আরসিবি। কিন্তু সেলিব্রেশনের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ১১ জন সমর্থক পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন। তার পর থেকে চিন্নাস্বামীতে কোনও ম্যাচ আয়োজিত হয়নি। চিন্নাস্বামীতে ম্যাচের জন্য কর্ণাটক ক্রিকেট সংস্থার তরফে আরসিবি আলোচনা করছে বলেই খবর। তবে এ নিয়ে জট কাটাতে বৈঠকে আলোচনা হতে পারে।

দেখুন অন্য খবর :

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This