কেমন হতে চলেছে ভারত-পাকিস্তানের সম্ভাব্য একাদশ? দেখে নিন

0
45

ওয়েব ডেস্ক : গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। এর আগে আমেরিকা ও নামিবিয়ার বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। ১৫ ফেব্রুয়ারি, রবিবার কলম্বোর আর প্রমাদাসা স্টেডিয়ামে মুখোমখি হতে চলেছে ভারত (India)-পাকিস্তান (Pakistan)। এদিনের ম্যাচে দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বিতর্কের কারণে এই লড়াই এক আলাদা মাত্রা পাচ্ছে।

কিন্তু ম্যাচের আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এদিনের ম্যাচে খেলতে দেখা যাবে অভিষেক শর্মাকে (Abhishek Sharma)? কারণ গত কয়েকদিন ধরে অসুস্থ তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। সেই কারণে নামিবিয়ার বিরুদ্ধে তাঁকে খেলতে দেখা যায়নি। কিন্তু তিনি আবার দলে ফিরেছেন। তাঁকে সম্প্রতি অনুশীলনেও দেখা গিয়েছে। এদিকে ভারতের কাছে পেসের অপশনও রয়েছে। রয়েছেন জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং ও মহম্মদ সিরাজের মতো তারকা বোলাররা। কিন্তু, কলম্বোর উইকেট স্পিন সহায়ক হলে সেক্ষেত্রে কী কোনও বাড়তি স্পিনারকে খেলানোর কথা ভাবছে ভারতীয় শিবির?

আরও খবর : উসমানকে সামলে খেলা উচিত? মহারণের আগে জানিয়ে দিলেন সৌরভ

স্পিন যদি খেলাতে হয়, তাহলে ভারতের কাছে সমস্যা হয়ে দাঁড়াতে পারে উপযুক্ত কম্বিনেশন। কারণ একদিকে ভারতের কাছে রয়েছে অভিজ্ঞ কুলদীপ যাদব। অন্যদিকে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। তিনি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও করতে পারেন। এদিকে দলে অক্ষর প্যাটেল (Axar Patel) ও বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) জায়গা প্রায় পাকা। ফলে দলে বাড়তি স্পিনার নিতে গেলে একজন পেসারকে বাদ দিতে হতে পারে।

এদিকে সুত্রের খবর, পাকিস্তানের কাছে স্পিনারের একাধিক অপশন থাকলেও, তারা ভারসাম্যপূর্ণ আক্রমণে যেতে পারে। শাদাব খান, মহম্মদ নওয়াজ, ফাহিম আশরফ- এই তিন অলরাউন্ডারের মধ্যে যে কোনও একজনকে বসানো হতে পারে।

দেখে নেওয়া যাক ভারত ও পাকিস্তানের সম্ভাব্য প্রথম একাদশ কী হতে পারে…..

ভারতের সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, ঈশান কিষাণ (Ishan Kishan), তিলক বর্মা (Tilak Varma), সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), শিবম দুবে (Shivam Dube), রিঙ্কু সিং (Rinku Singh), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাইম আয়ুব (Saim Ayub), সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan), সলমন আলি আঘা, বাবর আজম (Babar Azam), উসমান খান (Usman Khan), ফাহিম আশরফ, শাদাব খান, শাহিন আফ্রিদি (Shaheen Afridi), আবরার আহমেদ (Abrar Ahmed), উসমান তারিক, সলমন মির্জা (Salman Mirza)।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here