35.4 C
Kolkata

কলকাতায় ফের ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস! উত্তরবঙ্গে জারি কমলা ও হলুদ সতর্কতা

Must Read

ওয়েবডেস্ক-   দুর্যোগ আর কিছুতেই পিছু ছাড়ছে না। কলকাতায় (Kolkata)  ফের বৃষ্টির পূর্বাভাস (Rain Alert)  রয়েছে। এমনটাই আবহাওয়া দফতর (Meteorological Department)  সূত্রে খবর। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal)  রয়েছে ভারী বৃষ্টির (Heavy Rain)  পূর্বাভাস। বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে কোন সতর্কতা নেই।

তবে উত্তরবঙ্গে সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস, সেই সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। তবে দুই ২৪ পরগনা, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-  দাম বাড়ছে ৯০০ ওষুধের! তালিকায় কোন কোন রোগের ওষুধ? দেখে নিন একনজরে

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির আপাতত কোনও পূর্বাভাস নেই। আগামী রবিবার আবহাওয়া প্রায় একই রকম থাকবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস না-থাকলেও উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। জারি কমলা সতকর্তা। এছাড়াও দুই দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

 

 

Latest News

১ জুলাই থেকে চালু দেশে চালু হল VB–G RAM G প্রকল্প, দৈনিক কত মজুরি পাবেন বাংলার শ্রমিকরা?

ওয়েব ডেস্ক : দেশের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে বড় পরিবর্তন। মঙ্গলবার, ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হল ‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর...

More Articles Like This