মাথায় ঘোমটা দিয়ে বাসন মাজছেন প্রিয়ঙ্কা

Must Read

ওয়েব ডেস্ক: প্রায় ১২ বছর হল ভারতে থাকেন না প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। লস অ্যাঞ্জেলসে সংসার পেতেছেন অভিনেত্রী।মার্কিন মুলুকে থাকলেও দেশের আচার-রীতি ভোলেননি প্রিয়াঙ্কা চোপড়া।লক্ষ্মীপুজো, শিবরাত্রির পাশাপাশি মার্কিন মুলুকের বাড়িতে গণেশ চতুর্থীও পালন করেন ‘জোনাস দম্পতি’। এমনকী মার্কিন মুলুক থেকে উড়ে এসে অযোধ্যার রামমন্দিরেও পুজো দিয়েছিলেন নিক-প্রিয়াঙ্কা। এ বার প্রিয়ঙ্কাকে দেখা গেল শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বাসন মাজতে।

বর্তমানে বেশ কয়েকটা প্রজেক্টে কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। ১২ বছর পর ভারতীয় ছবিতে প্রত্যাবর্তন। হিন্দি নয়, দক্ষিণী ছবিতে। ‘বারাণসী’ ছাড়াও প্রিয়ঙ্কার হাতে ‘জাজমেন্ট ডে’ ছবির কাজ রয়েছে, যা এই বছর মুক্তি পাওয়ার কথা। শোনা গিয়েছে, ‘কৃষ ৪’-এ অভিনয় করবেন অভিনেত্রী। যদিও নিশ্চিত করে নিজে কিছু বলেননি। অভিনেত্রী সম্প্রতি ‘বারাণসী’ ছবির শুটিং করতে ভারতে আসেন। সেই সময় পঞ্জাবের অমৃতসরে ঢুঁ মারেন। সেখানেই স্বর্ণমন্দিরে সেবা দেন প্রিয়ঙ্কা। দেশে এসে পরোটা, ডাল মাখানি, দই সহ নানা স্বাদের খাবার যে খেয়েছেন সেই ছবিও স্যোশাল মিডিয়ার পাতায় দেন। প্রিয়ঙ্কাকে দেখা গেল পরনে তাঁর শাড়ি, মাথায় ঘোমটা। স্বর্ণমন্দিরে বাসন মাজতে দেখা গেল দেশিগার্লকে।ওড়না দিয়ে মাথায় ঘোমটা টেনে আর পাঁচজন আমজনতার মতোই গুরুদ্বারের মেঝেয় বসে বাসন মাজছেন প্রিয়াঙ্কা চোপড়া। গুরুদ্বারের লঙ্গরে রান্না করা, বাসন মাজার মতো কাজগুলিকে ‘সেবা’ বলা হয়। কাজের অবসরে আমজনতার মতো সেই সেবামূলক কাজেই যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। পরনে সাদামাটা গোলাপি সালোয়ার। চেহারায় মেকআপের লেশমাত্র নেই! গুরুদ্বারে আগত বাকি মহিলাদের সঙ্গে বসে গল্প করতে করতেই বাসন মাজলেন বলিউড-হলিউড কাঁপানো অভিনেত্রী।

আরও পড়ুন: ‘নিরপেক্ষ তদন্ত হবে’, ঘটনার ৩ দিন বাদে সাফাই প্রযোজনা সংস্থার

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This