প্রথমবার ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ, কোন গ্রুপে কোন দল? দেখে নিন একনজরে

Must Read

ওয়েব ডেস্ক: প্রথমবার ৪৮ দল খেলতে চলেছে ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup 2026)। ইতিমধ্যে এই মেগা টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস চূড়ান্ত। ১১ জুন থেকে শুরু হচ্ছে ফুটবলের এই বিশ্বযুদ্ধ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ওই দিনই রয়েছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় খেলার জন্য শেষ দল হিসেবে টিকিট পেল দিল ইরাক। তবে এবারও দেশবাসীকে হতাশ করে বিশ্বকাপ থেকে বাদ পড়ল চার বারের চ্যাম্পিয়ন দল ইতালি।

৪৮ দলকে রাখা হয়েছে মোট ১২টি গ্রুপে। অর্থাৎ, প্রতি গ্রুপে রয়েছে চারটি করে দল। কোন দলকে কোন গ্রুপে রাখা হয়েছে? চলুন ফুটবল বিশ্বকাপ সম্পর্কে এই সমস্ত তথ্য একনজরে সেটা দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: বিশ্বকাপ কোয়ালিফায়ারে অঘটন! হতশ্রী ইতালিকে হারিয়ে ইতিহাস লিখল বসনিয়া

ফুটবল বিশ্বকাপ, ২০২৬-এ কোন গ্রুপে কোন দল?

  • গ্রুপ-এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র
  • গ্রুপ-বি: কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার, সুইজারল্যান্ড
  • গ্রুপ-সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
  • গ্রুপ-ডি: আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক
  • গ্রুপ-ই: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
  • গ্রুপ-এফ: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া
  • গ্রুপ-জি: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
  • গ্রুপ-এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
  • গ্রুপ-আই: ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে
  • গ্রুপ-জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডন
  • গ্রুপ-কে: পর্তুগাল, ডিআর কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া
  • গ্রুপ-এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

দেখুন আরও খবর:

Latest News

বিশ্বব্যবস্থায় বদলের ডাক, গ্লোবাল সাউথকে সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে আসার আহ্বান মোদির

ওয়েব ডেস্ক : বিশ্ব পরিচালনার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন। ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মঞ্চ থেকে গ্লোবাল...

More Articles Like This