হার্দিকের পর এবার বাদ পড়লেন শুভমন! চিন্তা বাড়ছে ভারতীয় দলের

Must Read

ওয়েব ডেস্ক : প্রথম ম্যাচ পাঞ্জাব কিংসের কাছে হেরেছিল গুজরাত টাইটান্স (Gujrat Titans)। শনিবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মুখোমুখি হয়েছে তারা। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেই শুভমন গিল (Shubman Gill)। প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হল তাঁকে। এদিন মুম্বইয়ের ম্যাচেও খেলতে পারেননি অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তার পরে এবার খেলতে পারলেন না গুজরাত অধিনায়ক। কেন আজ খেলতে পারলেন না শুভমন? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠে গিয়েছে।

গত মঙ্গলবার শ্রেয়স আইয়ারের পাঞ্জাবের কাছে হারতে হয়েছিল শুভমনের (Shubman Gill) গুজরাতকে। সেই ম্যাচে হারের পর গিলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। তার পরেই রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ ছিল ঘুরে দাঁড়ানোর লড়াই। কিন্তু এদিন মাঠে নামতেই পারলেন না অধিনায়ক শুভমন গিল।

আরও খবর : হার্দিককে ছাড়াই দিল্লির বিরুদ্ধে খেলতে নামল মুম্বই! কেন?

যার ফলে এদিনের গুরুত্বপূর্ণ ম্যাচে নেতৃত্ব সামলাতে হচ্ছে রশিদ খানকে। এদিন টস হেরে রশিদ বলেছেন, “গিলের পেশির টান রয়েছে। আশা করছি, খুব দ্রুত ও দলে ফিরবে।” এদিকে গিলের জায়গায় দলে জায়গা পেয়েছেন কুমার কুশাগ্র। তাঁকে নিয়ে গুজরাত অধিনায়ক বলেছেন, আজ অভিষেক হয়েছে কুশাগ্র’র। তাঁকে দেখার জন্য অপেক্ষায় রয়েছি। এদিন ভালো ক্রিকেট খেলতে হবে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হার্দিককে (Hardik Pandya) ছাড়া নেমেছিল মুম্বই। ফলে দলের নেতৃত্ব দিয়েছিলেন সূর্য কুমার যাদব। এ নিয়ে সূর্য বলেছিলেন, হার্দিক সুস্থ নন। সেই কারণে আজকের ম্যাচ তিনি খেলছেন না। সেই কারণেই তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন বলেও জানিয়েছিলেন। এবার রাতের ম্যাচে বাদ পড়লেন শুভমন। ফলে তাঁর চোট নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অন্যদিকে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রিয়ান পরাগ।

দেখুন অন্য খবর :

Latest News

সিজেপির প্রতিবাদ ঘিরে দিল্লিতে কড়াকড়ি, এবার ২৪ ঘণ্টার জন্য বন্ধ মোবাইল ইন্টারনেট

ওয়েব ডেস্ক : প্রতিবাদ ঘিরে দিল্লিতে (Delhi) একের পর এক কড়া পদক্ষেপ। মেট্রো ও ট্রেন চলাচলে বিধিনিষেধ নিয়ে সুপ্রিম...

More Articles Like This