আসছে ‘পঞ্চায়েত ৫’, ‘সচিবজি’-‘রিঙ্কি’র সম্পর্ক কি ভেঙে যাচ্ছে?

Must Read

ওয়েব ডেস্ক: সিজন ৪-এর পরে মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন এরপরে কী হবে ‘সচিবজী’ আর ‘রিঙ্কি’-র? কে হলে ফুলেরা-র নতুন প্রধান.. এই প্রশ্নের উত্তর জানতে চায় সবাই। কবে আসবে ‘পঞ্চায়েত সিজিন ৫’ (Panchayat Season 5), সেই প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে রয়েছে তামাম অনুরাগীরা। এবার জানা গেল কবে মুক্তি পাচ্ছে পঞ্চায়েতের নতুন সিজন (Panchayat Season 5 Release Date)।

জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েত আবারও দর্শকদের আলোচনায়। সহজ গল্প, বাস্তব চরিত্র আর হালকা হাসির জন্য এই সিরিজটি আলাদা জায়গা করে নিয়েছে। ফুলেরা গ্রামের ছোট ছোট ঘটনা দিয়েই মন জিতে নিয়েছে এটি। চারটি সফল সিজনের পর এখন সকলের নজর ‘পঞ্চায়েত ৫’-এর দিকে। নতুন সিজনে কী হবে, কবে মুক্তি পাবে এবং কারা ফিরবেন-এই সব প্রশ্নের উত্তর জানতেই আগ্রহ বাড়ছে ভক্তদের মধ্যে। পঞ্চম সিজনে মূল ফোকাস থাকতে পারে অভিষেকের জীবনের বড় সিদ্ধান্তকে ঘিরে। CAT পরীক্ষায় পাশ করার পর এখন তার সামনে দুই পথ-একদিকে উজ্জ্বল ক্যারিয়ার, অন্যদিকে ফুলেরার সঙ্গে তার আবেগের সম্পর্ক। সে কি শহরের পথে এগোবে, নাকি গ্রামের সঙ্গেই থেকে যাবে-এই সিদ্ধান্তই গল্পের মূল মোড় ঘোরাতে পারে।এছাড়া রিঙ্কির সঙ্গে তার সম্পর্কও নতুন দিকে এগোতে পারে। এতদিন ধীরে ধীরে গড়ে ওঠা এই সম্পর্ক এবার হয়ত আরও স্পষ্ট রূপ পাবে।

আরও পড়ুন: ‘বিশেষ’ অতিথির জন্য বাড়িতে আয়োজন বিজয়-রশ্মিকার

সব ঠিকঠাক চললে তবে এখনও পর্যন্ত, নতুন সিজিন মুক্তির দিন ঘোষণা করা হয়নি অ্যামাজন প্রাইম ভিডিও-র তরফ থেকে। তবে অনুরাগীদের জানানো হয়েছে, চলতি বছরেই মুক্তি পাবে ‘পঞ্চায়েত সিজিন ৫’। ফুলেরায় পঞ্চায়েত সচিব অভিষেকের জীবন, গ্রামের প্রধান রিঙ্কির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক আর ফুলেরার রাজনীতি.. এই সমস্ত বিষয় নিয়ে এগিয়ে যাবে ছবির গল্প।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This