নয়াদিল্লি: মহিলা সংরক্ষন বিল পাশ হয়নি লোকসভায়। লোকসভায় সংবিধান (১৩১তম) সংশোধনী বিল পরাজিত হওয়ায় হতাশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার জাতির উদ্দেশে ভাষণে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (Narendra Modi Addressing Nation)। বিল পাশ না-হওয়ার বিরোধীদের দায়ী করে মোদি বলেন, “দেশের মানুষ এই পাপ ক্ষমা করবে না।”ভারতীয় গণতন্ত্রে বেনজির ঘটনা! জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে নাম করে বিরোধী দলগুলিকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জাতির উদ্দেশে ভাষণে বিরোধীদের তোপ দেগে মোদি অভিযোগ করেন, কংগ্রেস, তৃণমূল, ডিএমকে-র মতো বিরোধী দলগুলিকে ‘নারীশক্তি বিরোধী’। মহিলা সংরক্ষণ বিল পাশ না-হওয়ায় কংগ্রেস হাততালি দিয়েছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী।নারীদের উত্থান হলে পরিবারতান্ত্রিক দলগুলি বিপদে পড়বে। আর সেই কারণেই এই বিলের বিরোধিতা করা হয়েছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। বিল পাশ না-হওয়ার বিরোধীদের দায়ী করে মোদি বলেন, “দেশের মানুষ এই পাপ ক্ষমা করবে না।”
আরও পড়ুন: জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পাশ করাতে না পারার সঙ্গে ভ্রূণহত্যার তুলনা টানলেন মোদি। তাঁর মতে, এই বিল পাশ করাতে না-দিয়ে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, এসপি-র মতো দলগুলি ভ্রূণহত্যা করল। মোদি বলেন, “সৎ চেষ্টার ভ্রূণহত্যা করল কংগ্রেস, ডিএমকে, তৃণমূলের মতে দলগুলি।” তিনি বলেন, মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল তৃণমূলের কাছে। কিন্তু সেই সুযোগ তারা নষ্ট করল। একই পথে হাঁটল সমাজবাদী পার্টিও। সেই সঙ্গে প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, আসন পুনর্বিন্যাস নিয়ে ভুল বোঝাচ্ছে বিরোধীরা। যার দায় বিরোধীদের উপর চাপিয়ে মোদি বললেন, “নারীশক্তি বিল আটকে বিরোধীরা যে ভুল করল, তার জন্য দেশের নারীরা তাদের কখনও ক্ষমা করবেন না। মেয়েরা সব ভুলতে পারে, অপমান ভুলতে পারে না।”নারীশক্তি বন্দন সংশোধন উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম সব রাজ্যেকে শক্তিবৃদ্ধির প্রয়াস ছিল। সমান অনুপাতে শক্তিবৃদ্ধির কৌশল ছিল এই বিল। এই প্রয়াসটাকে গোটা দেশের সামনে গণহত্যা করে দিল কংগ্রেস, ডিএমকে, তৃণমূল।”
