Forbidden

You don't have permission to access th1s resource.

'ম্যাজিক' নাকি টেকনোলজির জাদু? দেশি চশমা ঘিরে চর্চায় প্রধানমন্ত্রী - KolkataTV
27 C
Kolkata

‘ম্যাজিক’ নাকি টেকনোলজির জাদু? দেশি চশমা ঘিরে চর্চায় প্রধানমন্ত্রী

Must Read

ওয়েব ডেস্ক: দিল্লির এআই ইমপ্যাক্ট সামিটে (Delhi AI Impact Summit) সাড়া জাগানো অভিজ্ঞতার সাক্ষী থাকল ভারত (India)। সাধারণ সানগ্লাসের মতো দেখতে হলেও, প্রধানমন্ত্রীর চোখে থাকা ডিভাইসটি আসলে একটি এআই স্মার্টগ্লাস। বেঙ্গালুরু-ভিত্তিক স্টার্টআপ Sarvam AI বাজারে এনেছে Sarvam Kaze। এই প্রযুক্তি গোটা দুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

দেখতে সাধারণ চশমার মতো। কিন্তু সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই প্রযুক্তি কেবল দেখার মাধ্যম নয়। Sarvam Kaze কাজ করবে একটি ব্যক্তিগত এআই সহকারী হিসেবে। ডিভাইসে থাকা সেন্সর ও ক্যামেরার চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করতে পারে। মাইক্রোফোনের মাধ্যমে ব্যবহারকারীর কথা শুনে একটি রিয়েল-টাইম প্রশ্নের উত্তর দিতে সক্ষম। এরচেয়ে বড় ফিচার হল EDGE AI Tecchnology। যা ‘টাচ’ ছাড়াই স্বয়ংক্রিয় ভাবে পরিচালনা করতে পারে। বাজারে মেটার মতো সংস্থার স্মার্টগ্লাস থাকলেও Sarvam Kaze নিজেকে আলাদা করেছে এর ভাষাগত দক্ষতার জন্য। ভারতের একাধিক আঞ্চলিক বোঝার মতো করেই এর এআই স্ট্যাক ডিজাইন করা হয়েছে। ফলে ইংরেজি ছাড়াও, অন্যান্য ভাষা সাবলীল ভাবে বুঝতে পারে এই ডিভাইজ।

আরও পড়ুন: AI সম্মেলনে বক্তব্য রাখছেন মোদি, দেখুন সরাসরি

কী কী সুবিধা স্মার্টগ্লাসে?

  •  ভয়েস ভিত্তিক পরিষেবা।
  • চোখের সামনে নথি বিশ্লেষণ করার ক্ষমতা।
  • তাৎক্ষণিক যে কোনও ভাষার অনুবাদ।
  • সরকারি ও ব্যক্তিগত একাধিক কাজে সাহায্যকারী হিসেবে কাজ করবে এই ডিভাইজ।

বাজারে কবে Sarvam Kaze?

আপাতত ডিভাইজটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সংস্থার প্রতিষ্ঠাতা প্রত্যুষ কুমার সূত্রে খবর, ২০২৬ সালে মে-মাসের মধ্যে এটি বানিজ্যিক ভাবে লঞ্চ করার পরিকল্পনা রয়েছে। দম কত এ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Latest News

UGC-NET-এ বড় সিদ্ধান্ত NTA-র, ফের পরীক্ষা ইংরেজি, কমার্স ও সমাজবিজ্ঞানের

ওয়েব ডেস্ক : UGC-NET জুন ২০২৬ পরীক্ষার তিনটি বিষয়ের প্রশ্নপত্রে একাধিক ভুলের অভিযোগ ওঠার পর ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত...

More Articles Like This