29 C
Kolkata

আরও সস্তা হল সোনা, রুপোর দামেও হল বিরাট পতন

Must Read

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যের সংঘর্ষের জেরে অস্থির পরিস্থিতি গোটা বিশ্বে। বিভিন্ন শেয়ার মার্কেটে বড় পতন দেখা গিয়েছে। আর এর সঙ্গে বিরাট পতন হল সোনার দামেও (Gold Price)। এমনকি অনেকটাই কমে গিয়েছে রুপোর দামও (Silver Price)। বেশ কিছু ক্রেতার কাছে যা বেশ খুশির খবর। কিন্তু, সাম্প্রতিক সময়ে সোনায় যারা বিনিয়োগ করেছেন তাঁদের কাছে এটি বেশ উদ্বেগজনক।

বাজারের রিপোর্ট অনুযায়ী, এমসিএক্স-এ রুপার (Silver) দাম ৬% শতাংশ কমেছে। যা প্রায় ১৩ হাজার ৬০৬ টাকা কমেছে। প্রতি কেজিতে রুপোর দাম কমে হয়েছে ২ লক্ষ ১৩ হাজার ১৬৬ টাকা। এদিকে সোনার দামও কমেছে ৫ শতাংশ। এর ফলে সোনার (Gold) দাম কমেছে ৭ গাজার ১১৫ টাকা। ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম নেমে এসেছে ১,৩৭,৩৭৭ টাকায়।

আরও খবর : গ্যাস নেই রান্না করব কীভাবে? তুমুল দাম্পত্য কলহ, পাঁচমাসের কন্যাকে নিয়ে ঘর ছাড়লেন গৃহবধূ

কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এত কেন কমে এল সোনার দাম? বিশেষজ্ঞদের দাবি, মুদ্রাস্ফিতি ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে সোনার দাম কমেছে। এদিকে তেলের দাম অনেকটা বেড়েছে। এর ফলে মুদ্রাস্ফিতির ঝুঁকি আরও বাড়ছে। আর এর ফলে শীর্ষ ব্যাঙ্কগুলির সুদের হার আরও বাড়তে পারে। অন্যদিকে বাজারে সোনা বিক্রি ব্যাপক বেড়ে গিয়েছে। কারণ শেয়ারবাজারে (Share Market) বা অন্যান্য ক্ষেত্রে লোকসান হলে, সেই ক্ষতি সোনা বিক্রি করেই পুশিয়ে নেন সাধারণ মানুষ। যা মধ্যে মধ্যপ্রাচ্যের সংঘর্ষ হওয়ার পর থেকেই আরও বেড়েছে।

এদিকে ইরান, ইজরায়েল ও আমেরিকার মধ্যে উত্তেজনার কারণে উদ্বেগ আরও বেড়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে সময়সীমা বেধে দিয়েছেন। তবে পাল্টা হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। এসবের কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। আর যার প্রভাব পড়ছে সোনার দামে।

দেখুন অন্য খবর :

Latest News

‘বিবেক দংশনে’ ভুগেই তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল

ওয়েব ডেস্ক : বাংলায় রাজনৈতিক পালাবদল হয়েছে। তৃণমূল সরকারকে (TMC) হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। এর পরেই দলের বিরুদ্ধে...

More Articles Like This