এসআইআর পর্ব শেষে তামিলনাড়ুতে প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা

0
26

ওয়েব ডেস্ক: তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন (Tamil Nadu Assembly Election) শিয়রেই। পশ্চিমবঙ্গ, কেরল, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির সঙ্গেই দক্ষিণের এই রাজ্যে ভোট হওয়ার কথা। তার আগেই এসআইআর পর্ব শেষে তামিলনাড়ুতেও (SIR in Tamil Nadu) প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা। সোমবার চেন্নাইতে একটি সাংবাদিক বৈঠকে তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অর্চনা পট্টনায়ক জানান, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৯৭ লক্ষ ৩৭ হাজার নাম বাদ যাওয়ার পাশাপাশি নতুন ৭ লক্ষ ৪০ হাজার ভোটারের নাম সংযুক্ত করা হয়েছে। এই ভোটারদের বয়স ১৮ থেকে ১৯-এর মধ্যে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পটনায়েক জানান, রাজ্যের মোট ভোটারের মধ্য়ে ২.৭ কোটি পুরুষ, ২.৮ কোটি মহিলা। এছাড়াও ৭ হাজার ৬১৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার। তামিলনাড়ুতে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া চলে গত ১৯ ডিসেম্বর, ২০২৫ থেকে ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ার আগের গণনা অনুযায়ী রাজ্যে ভোটারের সংখ্যা ছিল ৬ কোটি ৪ লক্ষ। খসড়া তালিকায় তা কমে দাঁড়ায় ৫ কোটি ৪ লক্ষ। ঝাড়াই বাছাইয়ের পর ২৩ ফেব্রুয়ারি সোমবার চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন। বর্তমানে রাজ্যে বৈধ ভোটার সংখ্যা ৫.৬ কোটি ভোটার।

আরও পড়ুন: চারদিনে ৭০ লক্ষ নথি দেখা সম্ভব, বার্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here