31 C
Kolkata

ভোটের আগেই গ্রেফতার সুজিত বসু-ঘনিষ্ঠ নির্মল দত্ত, দেখুন বড় খবর

Must Read

ওয়েব ডেস্ক : নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে বড় পদক্ষেপ। বিধাননগরের (Bidhannagar) তৃণমূল প্রার্থী সুজিত বসুর (Sujit Bose) ঘনিষ্ঠ নির্মল দত্তকে গ্রেফতার করল পুলিশ (Police)। তাঁর বিরুদ্ধে ভোটারদেরকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া আরও একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছিল। তাঁকে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

নির্মল দত্তের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক কর্মীসভা থেকে ভোটারদেরকে হুমকি দেন। সেখান থেকে তিনি বলেছেন, ভোটারকার্ডের সঙ্গে আধারকার্ড লিঙ্ক রয়েছে। যে ভোটাররা তৃণমূল (TMC) ছাড়া অন্য কাউকে ভোট দেবেন তা নাকি কোনও এক অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন তিনি। তৃণমূল ছাড়া অন্য কাউকে ভোট দিলে সেই ভোটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে অভিযোগ। সেরকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি)।

আরও খবর : ভোটের আগে বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড, কী বললেন স্মৃতি ইরানি?

এই হুমকির পর নড়েচড়ে বসে নির্বাচন কমিশন (Election Commission)। তার পর বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার নির্মল দত্তকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় নির্বাচনের আগে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এই ঘটনায় এদিন অভিযুক্তকে আদালতে তোলা হয়েছিল। আর আদালত তাঁকে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনায় নির্বাচনের আগে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This