2.8 C
New York

সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ, কী সিদ্ধান্ত হল?

Must Read

ওয়েব ডেস্ক : বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) ছিল ডিএ (DA) মামলার শুনানি। রাজ্যের তরফে শীর্ষ আদালতে জানানো হয়েছে, সরকারি কর্মীদের ইতিমধ্যে ডিএ বাবদ ৬০০০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু বেশ কিছুটা সময় চাওয়া হয়েছে। তাতে সম্মতিও দিয়েছে আদালত। এর পরে আজকের মতো এই শুনানি শেষ হয়ে গিয়েছে। এর মামলায় পরবর্তী শুনানি হবে আগামী ৬ মে। অর্থাৎ তা হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর।

অনেকদিন আগেই রাজ্যের সরকারি কর্মীদের ডিএ (DA) দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফে। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য যায় সুপ্রিম কোর্টে (Supreme Court)। কিন্তু সেখানে ২৫ শতাংশ ডিএ মেটানোর কথা বলা হয়েছিল। এর জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল ৬ সপ্তাহ। কিন্তু এই সময়ের মধ্যে ডিএ দিতে ব্যর্থ হয় সরকার। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অতিরিক্ত ৬ মাস সময় চেয়েছিল।

গত ফেব্রুয়ারিতে বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছিলেন, ডিএ হল আইনি অধিকার। তাই বকেয়া ডিএ দিতেই হবে। এর পরেই আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, আগামী মে মাসের মধ্যে ২৫ শতাংশ ডিএ দু’দফায় মিটিয়ে দিতে হবে। একটি দিতে হবে ৩১ মার্চের মধ্যে। আর বাকিটা দেওয়ার জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছিল।

আরও খবর : বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী

সুপ্রিম নির্দেশের পরেই গত ৩১ মার্চ ডিএ-র একটি অংশ মিটিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। এর মাঝেই সুপ্রিম কোর্টে বুধবার ছিল ডিএ সংক্রান্ত মামলা। সেই শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়েছে, যে সব কর্মীদের তালিকা ও হিসেব তাদের কাছে ছিল, তাদেরকে সেই টাকা দিয়ে দেওয়া হয়েছে। তার জন্য খরচ হয়েছে ৬ হাজার কোটি টাকা।

এদিকে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা (DA) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির পরামর্শ মত রাজ্য সরকার হিসাব করে ইতিমধ্যে ৬ হাজার কোটি টাকা কর্মচারীদের পাওনা বাবদ দিয়েছে। অন্যদিকে আদালতের তরফে জানানো হয়েছে, কর্মচারীদের আদালত অবমাননার বিষয়ে কর্মচারীরা আবেদন করতে পারে। তা বিবেচনা করা হবে। রাজ্যের দেওয়া রিপোর্ট আদালত খতিয়ে দেখার পর আগামী ৬ মে এই বিষয়ে শুনানি করা হবে। এদিকে, ২৭ এপ্রিল আদালত নিযুক্ত কমিটির বৈঠক রয়েছে। প্রয়োজনে রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে তাদের কাছে তাদের বক্তব্য জানাতে পারবেন।

দেখুন অন্য খবর :

Latest News

১০টাকা নিয়ে এসেছে পকেটে করে, রাজনীতি করবে বলে, মোদিকে তোপ মমতার

হলদিয়া: পূর্ব মেদিনীপুরকে ‘গদ্দারদের’ হাত থেকে বাঁচাতে সব আসনে জোড়াফুলে ভোট দেওয়ার আহ্বান জানালেন মমতা। হলদিয়ার নির্বাচনী প্রচারে (Mamata...

More Articles Like This