প্রতীক উরের প্রতীক বদল! অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ সিপিএম ত্যাগী নেতার

Must Read

কলকাতা: জল্পনার অবসান। অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন প্রতীক উর রহমান (Pratik Ur Reheman)। শনিবার, আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সাংসদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে প্রতীক উরের তৃণমূলে যোগ দেন তিনি। বিকেল ৪টা ১০ মিনিট নাগাদ দফতরে পৌঁছে অভিষেকের সঙ্গে বৈঠক করেন প্রতীক উর। এরপরই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন তিনি।

ঘটনাচক্রে, চব্বিশের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভায় (Lok Sabha) অভিষেকের বিরুদ্ধেই সিপিএমের (CPIM) প্রতীকে লড়েছিলেন প্রতীক-উর, দু’বছর পর তাঁর হাত থেকেই তৃণমূলের পতাকা নিতে চলেছেন বামপন্থী তরুণ নেতা। সেই কেন্দ্রের আমতলাতেই এদিন শাসক দলে যোগদান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: আগামী সপ্তাহেই তোলপাড় হবে বাংলা! ভাসবে একাধিক জেলা

উল্লেখ্য, কয়েকদিন আগেই সিপিএমের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন প্রতীক। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে উদ্দেশ্য করে লেখা তাঁর ইস্তফাপত্র প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়। তিনি শাসক দলে যোগ দিতে পারেন, এমন সম্ভাবনাও ঘুরছিল। যদিও এতদিন প্রকাশ্যে কিছু বলেননি এসএফআই-এর প্রাক্তন রাজ্য সভাপতি।

এদিকে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দাবি করেছেন, প্রতীক উরের সঙ্গে তৃণমূলের যোগাযোগ রয়েছে, এমন তথ্য দেড়-দু’মাস আগেই তাঁদের কাছে ছিল। যদিও প্রতীক উর পাল্টা রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে স্বজনপোষণ-সহ একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। সেলিমের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, ডায়মন্ড হারবারে এই যোগদান ঘিরে নতুন সমীকরণ তৈরি হতে পারে। এখন দেখার, তৃণমূলে প্রতীক উরের ভূমিকা কীভাবে গড়ে ওঠে।

 

Latest News

নাগাঁও থেকে নন্দীগ্রাম-রেজিনগর, নির্বাচনী ফলে উচ্ছ্বসিত মোদি, জনতার রায়কে কুর্নিশ প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক : অসমের নাগাঁও লোকসভা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল নিয়ে প্রতিক্রিয়া দিলেন...

More Articles Like This