Forbidden

You don't have permission to access th1s resource.

পুণেতে মৃত পরিযায়ী শ্রমিক, পরিবারের পাশে অভিষেক - KolkataTV
28 C
Kolkata

পুণেতে মৃত পরিযায়ী শ্রমিক, পরিবারের পাশে অভিষেক

Must Read

ওয়েব ডেস্ক: পুণেতে (Pune) বাংলার এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুর (Migrant Worker Death) ঘটনায় পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিল তৃণমূল কংগ্রেস (TMC)। শুক্রবার পুরুলিয়ায় (Purulia) গিয়ে নিহতের পরিবারের সঙ্গে দেখা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

মৃত শ্রমিকের নাম সুখেন মাহাতো (৩১)। তিনি পুরুলিয়ার বরাবাজারের তুমড়াশোল এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, বাংলায় কথা বলার কারণে ভিনরাজ্যে তাঁকে খুন করা হয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও সরকারি ভাবে নিশ্চিত হয়নি; পুণে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: বেলডাঙা অশান্তি মামলার ৩৬ অভিযুক্তকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হচ্ছে না

পরিবার সূত্রে জানা গেছে, সুখেন মাহাতো তাঁর দাদা তুলসিরাম মাহাতোর সঙ্গে পুণের একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করতেন। ছোট ভাই অন্য একটি ওয়েল্ডিং কারখানায় কর্মরত। গত মঙ্গলবার বিকেল তিনটার শিফটে কাজে যাওয়ার পর কর্মস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে তাঁর দেহ উদ্ধার হয়।

দাদা তুলসিরাম মাহাতো জানান, ২০২২ সাল থেকে তিন ভাইই পুণেতে কাজ করছিলেন। ঘটনার দিন তাঁর নাইট শিফট থাকায় সকালে ফিরে তিনি বিষয়টি জানতে পারেন এবং পরিবারকে খবর দেন।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স (X) হ্যান্ডেলে তিনি লেখেন, ভাষা ও পরিচয়ের কারণে একজন যুবকের উপর অত্যাচার ও হত্যার অভিযোগে তিনি মর্মাহত ও ক্ষুব্ধ। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। পাশাপাশি নিহতের পরিবারকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Latest News

যুবশক্তি ভাতা পেতে এই নথি কি বাধ্যতামূলক? ৩ হাজার টাকা পাওয়ার আগে জেনে নিন নিয়ম

ওয়েব ডেস্ক : বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘যুবশক্তি’ (Yubashakti) নামে নতুন ভাতা প্রকল্প চালু হতে চলেছে। বাজেটের...

More Articles Like This