কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধি মমতার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সাহাজান পুরকাইত
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ০৩:৩৭:২৮ পিএম
  • / ৭৩৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সাহাজান পুরকাইত

কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এখবর জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরে একর প্রতি দশ হাজার টাকা ও বর্গাদারদের জন্য নূন্যতম চার হাজার টাকা ভাতার ঘোষণা করলেন তিনি।

একুশের বিধানসভা নির্বাচনী পর্বে তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি মতো কৃষকবন্ধু প্রকল্পে ভাতা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি নবান্নে বলেন, একর প্রতি জমিতে যেসব কৃষক পাঁচ হাজার টাকা করে পান, তাঁরা এবছর থেকে ১০ হাজার টাকা করে পাবেন। ন্যূনতম ৪ হাজার টাকা করে পাওয়া যাবে। আমাদের ৬০ লক্ষ কৃষকবন্ধু আছেন। আগে তাঁরা ৫ হাজার টাকা এবং ন্যূনতম ২ হাজার টাকা করে পেতেন। আমাদের এই প্রকল্পে খেতমজুর ও বর্গাদাররাও রয়েছেন। এবার এক একর জমিতে বছরের দুবারে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া খেতমজুর ও বর্গাদার যাঁদের হয়ত এক কাটা, দুকাটা করে জমি, তাঁরা ৪ হাজার টাকা করে পাবেন। পাশাপাশি তিনি কেন্দ্র বিরুদ্ধে অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সরকার সবাইকে টাকা দিচ্ছে না এবং কম দিচ্ছে। তাছাড়া খেতমজুর, বর্গাদার কেউ নেই।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সারা রাজ্যজুড়ে বহু কৃষকের হাতে আজ টাকা তুলে দেওয়া হবে। বাকিরাও আস্তে আস্তে পেয়ে যাবেন। এই টাকা দিয়ে দেওয়ার জন্য জেলাশাসকদের অনুরোধ করব। এছাড়া কৃষকবন্ধু প্রকল্পে কোনও কৃষক মারা গেলে আমরা ২ লক্ষ টাকা পর্যন্ত দিই। এখনও পর্যন্ত আমরা প্রায় ৬২ লক্ষ কৃষক, বর্গাদার, ভাগচাষিদের এই প্রকল্পের আওতায় নিয়ে এসেছি। ৪ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা ইতিমধ্যেই করা হয়েছে। ২৮ হাজার কৃষক পরিবারকে ডেথ বেনিফিট দেওয়া হয়েছে। কৃষকদের আয় তিন গুণের বেশি হয়ে গিয়েছে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

SIR হিয়ারিং ঘিরে রণক্ষেত্র ভাতার, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
দিল্লির পর এবার লেহ-লাদাখে ভয়াবহ ভূমিকম্প!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
শিক্ষার ক্ষতি ও অতিরিক্ত কাজের চাপ, কাটোয়ায় BLO-দের গণইস্তফার হুমকি
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব’, বারাসতে বিস্ফোরক অভিষেক
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
পশ্চিমবঙ্গে SIR নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা নির্বাচন কমিশনের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে বৈধ মাধ্যমিকের অ্যাডমিট! বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR-শুনানিতে এবার ডাক পেলেন নওশাদ সিদ্দিকী!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
স্যালাইন হাতে শুনানিতে অসুস্থ বৃদ্ধা! SIR নাকি হয়রানি? উঠছে প্রশ্ন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনুমোদন দিল কেন্দ্রীয় কমিটি, প্রজাতন্ত্র দিবসে থাকছে বাংলার ট্যাবলো
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ! ট্রলারসহ আটক ২৪ বাংলাদেশি মৎস্যজীবী
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ৭ অভিযুক্তের জেল হেফাজত
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
এসআইআর শুনানির আগেই আত্মহত্যা ৭০ বছরের বৃদ্ধের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনলাইনেই জমা দিতে পারবেন SIR শুনানির নথি? কীভাবে?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ব্যর্থ রোহিত, জাদেজা! ফের সিরিজ হারের মূল কারণ কি এটাই ছিল?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘নেতাজির প্রপৌত্রকেও নাগরিকত্বের প্রমাণ?’ SIR নোটিসে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team