28 C
Kolkata

মহারাষ্ট্রে বাংলার পরিযায়ী খুনে, এবার ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর, দেখুন বড় খবর

Must Read

ওয়েবডেস্ক- ফের পরিযায়ী শ্রমিকের (Migrant worker) মৃত্যু। গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । মহারাষ্ট্রের (Maharashtra) পুনেতে (Pune)  ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। মৃত ২৪ বছরের যুবক, পুরুলিয়ারে বান্দোয়ানের বাসিন্দা। বাংলা ভাষায় (Bengali Language)  কথা বলার জন্যই এই হত্যাকাণ্ড বলেই মনে করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আবহে বিজেপি শাসিত একাধিক রাজ্যে পরিযায়ী শ্রমিকের উপর চরম নির্যাতন কর খুনের ঘটনা বাড়ছে। এবার সেই তালিকায় যুক্ত হল মহারাষ্ট্র।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার বান্দোয়ানের ২৪ বছর বয়সী পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর বর্বর হত্যাকাণ্ডে আমি মর্মাহত, ক্ষুব্ধ এবং ব্যথিত। এটি একটি ঘৃণামূলক অপরাধের চেয়ে কম কিছু নয়। একজন যুবককে তার ভাষার পরিচয়ে জন্য শিকার নির্যাতন করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। এটি এমন একটি পরিবেশ তৈরী করেছে যার পরিণতি ভিন রাজ্যের মানুষের প্রতি ঘৃণাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং নিরপরাধদের আক্রমনের শিকারে পরিণত করা হচ্ছে। আমি অবিলম্বে গ্রেফতার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং সুখেন মাহাতোর পরিবারের কাছে, আমি বলছি যে এই অকল্পনীয় শোকের মুহূর্তে বাংলার সরকার , মানুষ আপনাদের পাশে আছে। দাবি জানান ন্যায় বিচারের। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কোনরকম প্রচেষ্টা প্রচেষ্টাই করা হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-  ‘মমতা একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি নিজের রাজ্যের কর্মচারীদের বিরুদ্ধে মামলা লড়ছেন’, কটাক্ষ ভূপেন্দ্রর

‘প্রসঙ্গত, ২০২১ সাল থেকে পুনেতে পরিযায়ী শ্রমিক হিসবে কর্মরত ছিলেন পুরুলিয়ার যুবক সুখেন মাহাতো। কোরেগাঁও ভিমার পাশে সনৎবাড়ি এলাকার গাড়ির পার্টস তৈরির সংস্থায় কাজ করতেন সুখেন। বুধবার দুপুরে পুনের শিকারপুর থানার কোরেগাঁও ভিমার থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাকে পিটিয়ে খুনের অভিযোগ। শিলারপুর থানাতে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। সুখেন মাহাতোর পরিবার ও তৃণমূল কংগ্রেসের নেতাদের দাবি, স্রেফ বাংলা ভাষায় কথা বলার জন্য কুড়মি জনজাতির এই পরিযায়ী শ্রমিককে নির্মমভাবে খুন করা হয়েছে।

 

Latest News

সাড়ে ১০ ঘণ্টা জেরার পর গ্রেফতার ডিসি শান্তনু সিংহ বিশ্বাসকে

কলকাতা: সাড়ে ১০ ঘণ্টা জেরার পর কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাসকে (Shantanu Sinha Biswas) গ্রেফতার করল ইডি (ED)।শুক্রবার...

More Articles Like This