আজ ভবানীপুরে শাহ-শুভেন্দুর রোড শো

Must Read

কলকাতা: ভবানীপুরে (Bhawanipur) ভোটের লড়াই জমাতে আজ বড় কর্মসূচি বিজেপির (BJP)। বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। সেই কর্মসূচিতে তাঁর সঙ্গী হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

শুধু ভবানীপুর নয়, একই দিনে রাসবিহারী ও বালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থীরাও মনোনয়ন জমা দেবেন। দুপুর ১২টা নাগাদ হাজরা মোড় থেকে শুরু হবে অমিত শাহ ও শুভেন্দুর রোড শো। রোড শো শেষে সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দেবেন তাঁরা।

আরও পড়ুন: ভোটের আগে উত্তপ্ত ভাতাড়, সংখ্যালঘুদের বিজেপিকে ভোটের আর্জি সৌমেনের

জানা গিয়েছে, সার্ভে বিল্ডিংয়ের প্রায় ২০০ মিটার আগে গাড়ি থামিয়ে পায়ে হেঁটে অমিত শাহের সঙ্গে মনোনয়ন জমা দিতে যাবেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে থাকবেন স্বপন দাশগুপ্ত ও শতরূপা।

বঙ্গ বিজেপির ইতিহাসে এই প্রথম কোনও প্রার্থীর মনোনয়ন পর্বে সরাসরি উপস্থিত থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি ভবানীপুরে রোড শোর মাধ্যমে শক্তি প্রদর্শনই বিজেপির মূল লক্ষ্য। পাশাপাশি অমিত শাহের উপস্থিতি দলীয় কর্মীদের মনোবল বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

মনোনয়নের আগে সকালে ভবানীপুরের গুরুদ্বারায় প্রণাম জানাবেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিয়ে হাজরা মোড়ে এসে রোড শো-তে যোগ দেবেন তিনি।

Latest News

দিল্লিতে ছন্দে ফিরছে রেল পরিষেবা, বাতিল ট্রেনের টিকিট নিয়ে বড় ঘোষণা রেলের

ওয়েব ডেস্ক : দিল্লিতে (Delhi) ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা। ১১ অক্টোবর থেকে আগের সময়সূচি মেনেই চলবে ট্রেন...

More Articles Like This