29 C
Kolkata

মায়াপুরে অমিত শাহ, দেখুন সরাসরি

Must Read

ওয়েবডেস্ক-  ‘হরেকৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে’ না এই ধ্বনি কোনও কৃষ্ণ ভক্তের নয়। এই ধ্বনি শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের মুখে। বিধানসভা ভোটকে লক্ষ্য করে ফের আজ হিন্দুত্বে শান দিয়ে মায়াপুর থেকে আবেগে ভাসলেন তিনি। আর মায়াপুরকে কৃষ্ণ ধ্বনিতে ভাসালেন তিনি।

বিধানসভা ভোটের (Assembly Election 2026) আগের ফের আজ বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । মাত্র দেড়ঘণ্টার জন্য এই সফর তাঁর। বাংলায় নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রকের এই বার বার বঙ্গ সফর অবশ্যই তাৎপর্যপূর্ণ।

এদিন মায়াপুরে (Mayapur)  হরেকৃষ্ণ নাম নিয়ে বক্তৃতা শুরু করলেন অমিত শাহ। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মায়াপুরে আসতে পেরে আমি ধন্য। সকালেই প্রধানমন্ত্রীকে মায়াপুরে আসার কথা জানিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী নয়, শ্রীচৈতন্যের ভক্ত হিসেবে এসেছি। মায়াপুরে আগত ভক্তদের আমাদের প্রণাম। প্রধানমন্ত্রীও হরেকৃষ্ণকে অভিবাদন করেছেন। প্রভুপাদ ভক্তিবেদান্ত সরস্বতীর ১৫২তম জন্মদিবস উপলক্ষে মায়াপুরে ইসকনে এসেছেন অমিত শাহ। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এখানে এসে নিজের চেতনাকে জাগ্রত করার এক অনন্য সুযোগ পেলাম। এই মাটির টান আর ভক্তির পরিবেশ মনকে শান্তি দেয়।

এদিন বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, মায়াপুর আসার আগে সকালেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। প্রধানমন্ত্রী মায়াপুরের সমস্ত ভক্তদের ‘হরে কৃষ্ণ’ অভিবাদন জানিয়েছেন, এই পবিত্র অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন। অমিত শাহ বলেন, ভালো- খারাপ সকলের মধ্যেই থাকেন। শ্রীকৃষ্ণের স্মরণে গেলে সব কিছু শান্ত হয়ে যায়। কৃষ্ণের নাম নেয় না, বিশ্বে এমন কেউ নেই। ভক্তি আন্দোলনকে সর্বত্র ছড়িয়েছে শ্রীকৃষ্ণ।

আরও পড়ুন- এখন হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠাচ্ছে কমিশন! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

প্রসঙ্গত, চলতি বছরে এটি শাহের দ্বিতীয় রাজ্য সফর। তাঁর এই সফরকে কেন্দ্র করে মায়াপুর চত্বরে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র মায়াপুর সারা বিশ্বকে শান্তির পথ দেখায় ও এখান থেকে পাওয়া ইতিবাচক শক্তি নিয়ে তিনি পুনরায় দেশসেবার কাজে ফিরবেন। এদিন ‘হরে কৃষ্ণ’ ধ্বনি দিয়ে নিজের বক্তৃতা শেষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

 

 

Latest News

চরম ভর্ৎসনা অভিষেককে, ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চরম ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court), ডিজে মামলায় ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা...

More Articles Like This