কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
কমছে করোনা, স্বস্তিতে দেশ
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: দেবস্মিতা মণ্ডল
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১, ০১:৩৮:৩৫ পিএম
  • / ৫৯৯ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দেবস্মিতা মণ্ডল

দেশের করোনার দ্বিতীয় ওয়েভের পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণে। কমছে করোনায় আক্রান্তের সংখ্যা। দৈনিক মৃত্যু হারও যথেষ্ট নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৭০২ জন। কিছুদিন আগেও যা ছিল দেড় লাখের কাছাকাছি। সারা দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ লক্ষ ২১ হাজার ৬৭১ জন। করোনায় বাড়ছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় করোনা জয়ীর সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৫৮০ জন। বৃহস্পতিবার সারাদেশে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৪০৩ জন। দিন দুয়েক আগেই যা ছিল ৩ হাজার ৬০০ জন। শুধু দেশই নয় রাজ্যেও করোনার গ্রাফ বেশ নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৭৪ জন। যা গত কয়েকদিন আগেও ছিল ১০ হাজারের ওপরে। রাজ্যে এদিন মৃত্যু হয়েছে ৮৭ জনের, অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। অন্যদিকে, করোনা প্রতিরোধে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচি। শুক্রবার পর্যন্ত ভারতে টিকাকরণ হয়েছে ২৪ কোটি ৬০ লক্ষ ৮৫ হাজার ৬৪৯ জনের। টিকাকরণ হয়ে গেলে অনেকাংশে করোনা প্রতিরোধ করা সম্ভব বলে মত বিশেষজ্ঞ মহলে। সবকিছু মিলিয়ে করোনা নিয়ে অনেকটাই সন্তোষজনক অবস্থায় রয়েছে কেন্দ্র আর রাজ্য উভয়ই।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘আশা’ বিক্ষোভে ধুন্ধুমার, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সেন্সরের আগেই ‘দেশু’র টিকিট বিক্রিতে বিতর্ক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team