ভাঙচুর করলেই গুনতে হবে তিন গুণ! সোমবার থেকেই রাজ্যে কার্যকর গুন্ডাদমন আইনের অংশ

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে গুন্ডাদমন আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ কার্যকর হল। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়ে দিলেন, সরকারি সম্পত্তি নষ্ট করার ঘটনায় কোনওভাবেই নরম মনোভাব দেখানো হবে না। ক্ষয়ক্ষতির পরিমাণের তিন গুণ অর্থ আদায় করা হবে এবং সেই অর্থের সঙ্গে সুদও যুক্ত হবে। একইসঙ্গে পুলিশের উপর হামলার ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপের বার্তাও দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী এদিন জানান, “আজ, সোমবার থেকেই গুন্ডাদমন আইনের একটি অংশ কার্যকর হল পশ্চিমবঙ্গে। সরকারি সম্পত্তি নষ্ট করলে কাউকে রেয়াত করা হবে না।”

আরও খবর : চিনির দামে লাগাম টানতে কড়া নজরদারি, ১ সেপ্টেম্বর থেকে অভিযানে কেন্দ্র-রাজ্য

গত জুলাই মাসের শুরুতেই বিধানসভায় পাশ হয়েছিল ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’ (The West Bengal Public Safety and Control of Anti-Social Activities Bill, 2026)। রাজনৈতিক মহলে যা গুন্ডাদমন বিল হিসেবেই পরিচিতি পেয়েছে। এই বিল পাঠানো হয়েছিল রাজ্যপালের কাছে। রাজ্যপাল বিলে সই করেছেন বলে প্রাথমিক খবর। এর পর সোমবার থেকে আইনের একটি অংশ কার্যকর করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

নতুন আইনে সরকারি সম্পত্তি রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে প্রশাসনের ক্ষমতা আরও বাড়ানোর কথা বলা হয়েছে। একইসঙ্গে বিধানসভায় ‘দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-ও পাশ হয়। এই দুই ব্যবস্থায় সমাজবিরোধী কার্যকলাপ ঠেকাতে প্রতিরোধমূলক আটক এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো পদক্ষেপকে আরও কঠোর করার বিধান রয়েছে।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This