কলকাতা: চাঁদিফাটা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। পশ্চিমের জেলাগুলিতে হাঁসফাস অবস্থা। উত্তরের কয়েকটি জেলায় খানিক স্বস্তি থাকলেও সেখানেও লাফিয়ে লাফিয়ে চড়ছে পারদ। তবে এর মাঝেই স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর (Weather Forecast) সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে এবং তার বিস্তার বঙ্গোপসাগরের কিছু অংশ পর্যন্ত পৌঁছেছে। এর পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত পূর্ব-পশ্চিম অক্ষরেখা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সেই কারণেই আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশ আংশিক মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার (Kolkata Weather) সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে পূর্বাভাস।
আরও পড়ুন: কলকাতার গুরুত্বপূর্ণ এলাকায় এবার ‘ফ্রি পার্কিং’! তোলাবাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারের
এদিকে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব বর্ধমানে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের জেলাগুলি—পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে ওই জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
অন্যদিকে আগামী চার থেকে পাঁচ দিনে উত্তরবঙ্গের (North Bengal Weather) উপরের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।
দেখুন আরও খবর:
