Forbidden

You don't have permission to access th1s resource.

অবশেষে সোনম ওয়াংচুকের অনশন ভাঙাল দিল্লি পুলিশ - KolkataTV
33.6 C
Kolkata

অবশেষে সোনম ওয়াংচুকের অনশন ভাঙাল দিল্লি পুলিশ

Must Read

কলকাতা: টানা ২০ দিন অনশনের পর ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk)। সেই পরিস্থিতিতে অনশনের ২১তম দিনে শনিবার ভোরে দিল্লির (Delhi) যন্তর মন্তর (Jantar Mantar) থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যায় দিল্লি পুলিশ। অভিযোগ, বলপ্রয়োগ করেই অনশন মঞ্চ থেকে তাঁকে সরানো হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

শুক্রবার রাতেই যন্তর মন্তরে ওয়াংচুকের উপর হামলার চেষ্টার অভিযোগ ওঠে। ‘ককরোচ জনতা পার্টি’-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দাবি করেন, কিছু দুষ্কৃতী ওয়াংচুকের দিকে বস্তু ছুড়ে মারে। তাঁর অভিযোগ, ‘‘সোনম স্যারের কিছু হলে তার দায় সরকারের।’’ এই ঘটনার পর থেকেই অনশনস্থলের নিরাপত্তা এবং ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আরও বাড়তে থাকে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতে, মার্কিন হামলায় কাঁপল চাবাহার!

এদিকে, এত দিন দূরত্ব বজায় রাখলেও শুক্রবার প্রকাশ্যে ওয়াংচুকের পাশে দাঁড়ায় কংগ্রেস। দলের নেতা পবন খেরা যন্তর মন্তরে গিয়ে অনশন প্রত্যাহারের আবেদন জানিয়ে বলেন, গণতান্ত্রিক আন্দোলনের জন্য প্রাণের ঝুঁকি নেওয়া উচিত নয়। পরে রাহুল গান্ধীও কেন্দ্রের শিক্ষানীতি ও পরীক্ষাব্যবস্থা নিয়ে সরকারের সমালোচনা করেন। সংসদের বাদল অধিবেশনের আগে এই রাজনৈতিক সমর্থন কেন্দ্রের উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছিল।

এর মধ্যেই বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল, অনশনরত ওয়াংচুকের জীবনরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। আদালত জানায়, সরকারি চিকিৎসকদের দিয়ে প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সেই নির্দেশের দু’দিনের মধ্যেই দিল্লি পুলিশের এই পদক্ষেপ সামনে এল।

উল্লেখ্য, নিট প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ২০ জুন থেকে যন্তর মন্তরে আন্দোলন শুরু হয়। তার সাত দিন পর অনশনে বসেন সোনম ওয়াংচুক। প্রথম দিকে ভিড় কম থাকলেও, তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর ছড়িয়ে পড়তেই আন্দোলন ঘিরে জনসমর্থন এবং রাজনৈতিক তৎপরতা দু’টিই উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

Latest News

কঙ্গোয় ভয়াবহ ইবোলা, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল! দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

ওয়েব ডেস্ক : কঙ্গোয় (Congo) ভয়াবহ আকার নিয়েছে ইবোলা সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪,৩৮১ জনের শরীরে সংক্রমণ...

More Articles Like This