Forbidden

You don't have permission to access th1s resource.

কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে সাক্ষাৎ শশী পাঁজার, জোর জল্পনা রাজনৈতিক মহলে - KolkataTV
28.9 C
Kolkata

কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে সাক্ষাৎ শশী পাঁজার, জোর জল্পনা রাজনৈতিক মহলে

Must Read

ওয়েব ডেস্ক : ছাব্বিশের নির্বাচনের পর একেবারে নীরবে চলে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। এতদিন পর এবার এনসিপিআই (NCPI)-এর সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar) চেম্বারে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন শশী। দু’জনের এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও শশী পাঁজার দাবি, ব্যক্তিগত কারণেই তিনি সেখানে গিয়েছিলেন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শ্যামপুকুর কেন্দ্র থেকে পরাজয়ের পর থেকেই কার্যত জনসমক্ষে দেখা যায়নি শশী পাঁজাকে (Shashi Panja)। তাঁকে নিয়ে নানা জল্পনা চলছিল। এমনও শোনা গিয়েছিল যে তিনি পশ্চিমবঙ্গ ছেড়ে নিজের রাজ্য অন্ধ্রপ্রদেশে চলে গিয়েছেন। সেই পরিস্থিতিতে হঠাৎ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে তাঁর সাক্ষাৎ রাজনৈতিক মহলের কৌতূহল আরও বাড়িয়েছে।

আরও খবর : জঙ্গি দমনে বড় পদক্ষেপের ভাবনা, রাজ্যে গঠনের পথে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড?

একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহিলা নেতৃত্বের অন্যতম মুখ ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, কৃষ্ণা চক্রবর্তী এবং শশী পাঁজা (Shashi Panja)। ইতিমধ্যেই কাকলি এনসিপিআই-তে যোগ দিয়েছেন। অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য ও কৃষ্ণা চক্রবর্তীও অন্য রাজনৈতিক শিবিরে যোগ দিয়েছেন। ফলে শশী পাঁজার এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।

তবে এখনও পর্যন্ত শশী পাঁজা দল বদল নিয়ে কোনও কথা বলেননি। তবে এই বিষয়কে ঘিরে যে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণে সেখানে গিয়েছিলেন।

Latest News

যে সব পুরবোর্ডের মেয়াদ শেষের পথে, ডিসেম্বরেই সেখানে পুরভোট, বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

ওয়েব ডেস্ক : রাজ্যে বিধানসভা ভোটের পর এ বার নজর পুরভোটে (Municipal Election)। একাধিক পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ...

More Articles Like This